বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

এইপিএল বাংলাদেশর বোলার সর্বোচ্চ দামে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান

আপডেট:

আইপিএল ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ দামে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁ-হাতি পেসারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তিনি ২ কোটি রুপির ভিত্তিমূল্যে ছিলেন।বিডে মুস্তাফিজের নাম উঠতেই ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে তাকে দলে নিতে আগ্রহ দেখায় চেন্নাই সুপার কিংস। গত মৌসুমে চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন তিনি। তাকে দলে নিতে রীতিমতো মরিয়া ছিলেন আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজিটি। সর্বোচ্চ দামে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। আইপিএলে ২০১৬ সালে মুস্তাফিজের অভিষেক হয়। প্রথম মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদে খেলে বাজিমাত করেন তিনি। আইপিএলের উদীয়মান হয়ে হায়দরাবাদকে শিরোপা জেতান। এরপর থেকে নিয়মিত আইপিএলে খেলছেন টাইগার এই তারকা। আট মৌসুমের আইপিএল ক্যারিয়ারে ৬০ ম্যাচ খেলে ৬৫ উইকেট নিয়েছেন তিনি।হায়দরাবাদের পর তাকে রাজস্থানের জার্সিতে দেখা যায়। মুম্বাই ইন্ডিয়ান্সে ও দিল্লি ক্যাপিটালসের পরে চেন্নাইয়ে খেলেছেন। এবার খেলবেন কেকেআরে। তার আগে কলকাতার দলটির জার্সি পরেছেন সাকিক আল হাসান ও মাশরাফি মর্তুজা। এর মধ্যে সাকিব কেকেআরের হয়ে আইপিএলের শিরোপা জিতেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত