রোম ডেস্ক :রোমে আয়োজিত লেগা পার্টির এক দলীয় সম্মেলনে ২০২৭ সালের জাতীয় বাজেট ঘিরে দলের অর্থনৈতিক রূপরেখা তুলে ধরেছেন ইতালির উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি। তিনি স্পষ্ট করেন যে, সরকারি সহায়তা কেবল নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে করদাতা মধ্যবিত্ত শ্রেণির জীবনযাত্রার মান উন্নয়নে বাজেট বরাদ্দ বাড়ানো প্রয়োজন।সম্মেলনে উত্থাপিত অর্থনৈতিক রূপরেখার মূল দিকগুলো তুলে ধরেন লেগা নেতা ও যোগাযোগ মন্ত্রী সালভিনি তরুণ কর্মীদের বেতন বৃদ্ধির ওপর মাত্র ৫ শতাংশ ফ্ল্যাট ট্যাক্স নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। কর্মীদের ৬৪ বছর বয়সে আগাম অবসরের পথ সুগম করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই নতুন পেনশন তহবিলের ব্যয় মেটাতে বড় ব্যাংকগুলোর ৫০ বিলিয়ন ইউরো মুনাফার ওপর ৫ শতাংশ বিশেষ অবদানের প্রস্তাব দেওয়া হয়। জ্বালানি তেলের মূল্যছাড়ের সুবিধা সাধারণ চাকরিজীবীদের পাশাপাশি ট্যাক্সিচালক, ফ্রিল্যান্সার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আওতায় আনার জোর দাবি জানানো হয়েছে।অবকাঠামো উন্নয়ন বিষয়ে নতুন পদক্ষেপ, দেশের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে ইতালিজুড়ে বর্তমানে ২৫০ বিলিয়ন ইউরো ব্যয়ে বিশাল মেগা পাবলিক অবকাঠামো ও রেল প্রকল্পের কাজ চলমান রয়েছে।

