ভেরোনা / ইতালি :ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁর অবস্থান ও দিকনির্দেশনা স্পষ্ট করেছেন।
ইউক্রেন ইস্যুতে ইউরোপের ঐক্যের আহ্বান: ইউক্রেনে সম্ভাব্য শান্তি চুক্তির প্রস্তুতিতে ইউরোপের প্রতিটি দেশকে একক ম্যান্ডেট ও অভিন্ন লক্ষ্য নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মেলোনি।
সাইবার হামলা ও যৌথ প্রতিরক্ষা: হাসপাতালে রক্ত সংরক্ষণাগার এবং বেসামরিক গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার হামলাকে ‘হাইব্রিড যুদ্ধ’ হিসেবে আখ্যা দিয়ে তিনি ইউরোপীয় অঞ্চলের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত জোরদার করার তাগিদ দেন।
যুক্তরাষ্ট্র-ইতালি সম্পর্ক: মার্কিন নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতালির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো পরিবর্তন হবে না বলে তিনি স্পষ্ট বার্তা দেন।
ডাবলিন বৈঠকে ইউক্রেন প্রসঙ্গ: মেলোনি জানান, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা ডাবলিনের আসন্ন বৈঠকে ইউক্রেন ইস্যু অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়ে তাঁকে চিঠি পাঠিয়েছেন।
নিরাপত্তা বাহিনীর প্রশংসা: সম্প্রতি একটি ফ্লাইটে ভুয়া বোমা আতঙ্কের সময় অত্যন্ত পেশাদারিত্ব ও দক্ষতার সাথে পরিস্থিতি সামলে নেওয়ায় বিমানবাহিনী ও বিমানবন্দর পুলিশকে প্রকাশ্যে ধন্যবাদ জানান তিনি।
নতুন বাজেটের সমর্থন: অর্থমন্ত্রী জর্জেত্তির অর্থনৈতিক নীতির পক্ষে সাফাই গেয়ে তিনি বলেন, সরকারের নতুন বাজেটে অহেতুক অর্থ অপচয় না করে কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা ও পরিবার সুরক্ষার মতো জনকল্যাণমূলক খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে।
ইউক্রেন শান্তি চুক্তি থেকে বাজেট নীতি বার্তা ইতালি প্রধানমন্ত্রী মেলোনি
আপডেট:

