রোমের ইমিগ্রেশন অফিসের সামনে চরম ভোগান্তি: খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন আশ্রয়প্রার্থীরা
রোম, ইতালি: ইতালিতে বৈধ, অবৈধ ও রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে রোমের ভিয়া সালভিয়াতীর কোয়েস্তুরা ইমিগ্রেশন অফিসের সামনে পারমেসো দি সোজ্জোর্ন (বসবাসের অনুমতিপত্র) এবং আশ্রয়ের আবেদনের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে গিয়ে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাচ্ছেন প্রার্থীরা। ভোর হওয়ার অনেক আগেই তাদের লাইনে দাঁড়াতে বাধ্য হতে হচ্ছে।
এদিকে আসন্ন শীতের মধ্যে খোলা রাস্তায় এভাবে রাত কাটানোকে ‘চরম অমানবিক ও অগ্রহণযোগ্য’ বলে আখ্যায়িত করেছে স্থানীয় কমিটি ‘তর সাপিয়েন্ৎসা সিকুরা’। নাগরিক সংগঠনগুলোর মতে, বছরের পর বছর ধরে চলে আসা এই দৃশ্য এলাকার মর্যাদা ও পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে।
গত সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে ঘটনাস্থলে পুলিশ প্যাট্রোল কার এবং রেড ক্রসের একটি দল উপস্থিত হতে দেখা যায়। রোমের মূল কেন্দ্রস্থলে এমন দৃশ্য সচরাচর দেখা না গেলেও, শহরের প্রান্তিক বা পেরিফেরি এলাকাগুলোতে এটি এখন নিত্যদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভিয়া তেওফিলো পাতিনি ও ভিয়া সালভিয়াতী এলাকার প্রধান প্রবেশপথ দ্রুত সংস্কারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।
গণমাধ্যমের নীরবতা ও নেপথ্যের কারণ
বিশেষজ্ঞদের মতে, অভিবাসীদের এই অনিয়ম ও দুর্ভোগের কথা স্থানীয় মিডিয়া কদাচিৎ প্রকাশ করে। এর পেছনে রয়েছে বহুমুখী কারণ। রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের জন্য বরাদ্দ নানা সুযোগ-সুবিধা বিভিন্ন কৌশলে ভাগবাটোয়ারা করে নেয় প্রভাবশালী রাজনৈতিক নেতা ও অপরাধী চক্র। গত ৩৫ বছর ধরে এই সংস্কৃতি চলে আসছে এবং বর্তমানেও একই অবস্থা বিরাজমান রয়েছে, যা মূলধারার গণমাধ্যমে এড়িয়ে যাওয়া হয়।
রোমের ইমিগ্রেশন সামনে আশ্রয়প্রার্থীদের চরম ভোগান্তি খোলা আকাশের নিচে রাত্রি যাপন
আপডেট:

