সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

​ইতালিতে যুদ্ধবিরোধী ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

আপডেট:

​রোম, ইতালি:যুদ্ধবিরোধী অবস্থান, শান্তি এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইতালির রাজধানী রোমসহ প্রধান শহরগুলোতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় তীব্র উত্তেজনা ও নিরাপত্তা সংকট তৈরি হয়।​নিরাপত্তা জোরদার ওঅতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানী রোমের ঐতিহাসিক তেরমিনি (Termini) স্টেশন এবং এর আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা চরম মাত্রায় জোরদার করা হয়। শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, কারাবিনিয়েরি (Carabinieri) এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর প্রায় ১,৫০০ সদস্যকে মাঠে মোতায়েন করা হয়েছিল।বিভিন্ন শহরে সংঘর্ষ বিক্ষোভ কেবল রোমেই সীমাবদ্ধ ছিল না; ইতালির মিলানো, তুরিন, রোম ও বোলোনিয়া শহরেও বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে।​যান চলাচল ব্যাহত ও সতর্কতা জারি, ব্যাপক এই বিক্ষোভ ও জনসমাগমের কারণে রাজধানীবিভিন্ন প্রধান সড়কে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। সাধারণ মানুষের চলাচল ও নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ বিভিন্ন এলাকায় নিরাপত্তাজনিত সতর্কতা জারি করেছে। পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারিতে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত