ভেনিস, ইতালি: ইতালির ঐতিহাসিক শহর ভেনিস ও মেস্ত্রে এলাকায় আগামী শনি ও সোমবার নতুন মেয়র নির্বাচনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমান মেয়র লুইজি ব্রুনারোর ১০ বছরের শাসনের অবসান ঘটিয়ে এবার নতুন অভিভাবক বেছে নেবেন স্থানীয় নাগরিকরা। এবারের নির্বাচনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।নির্বাচনে মূল লড়াই হতে যাচ্ছে দ্বিমুখী। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হলেন আন্দ্রেয়া মারতেল্লা ডেমোক্র্যাটিক পার্টির (PD) এই সেনেটর বামপন্থী সব দলকে সাথে নিয়ে একটি শক্তিশালী জোট গঠন করে নির্বাচনী মাঠে নেমেছেন।সিমোন ভেনতুরিনি বর্তমান প্রশাসনের এই অ্যাসেসর বিদায়ী মেয়রের ধারা বজায় রাখতে লড়ছেন।ভেনিসের রাজনীতি ও নির্বাচনে এবার স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা একটি বড় ফ্যাক্টর হয়ে উঠেছেন। ভেনিসে বসবাসরত প্রায় ২০ হাজার বাংলাদেশি বাসিন্দার একটি বিশাল অংশ সেনেটর আন্দ্রেয়া মারতেল্লাকে সমর্থনের ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, প্রবাসীরা মারতেল্লার পক্ষে নির্বাচনী ময়দানে বেশ সক্রিয় ভূমিকাও রাখছেন।এবারের নির্বাচনী প্রচারণায় ভেনিসের বেশ কিছু নাগরিক সংকট ও স্থানীয় সমস্যা বেশ প্রাধান্য পাচ্ছে।পর্যটকদের উপচে পড়া ভিড়, ভেনিসে প্রতিদিন গড়ে প্রায় ২ লক্ষ পর্যটক আসছেন। এই অতিরিক্ত পর্যটকের চাপে স্থানীয় জনজীবন এবং যাতায়াত ব্যবস্থা চরম সংকটের মুখে পড়েছে। উচ্চ বাড়ি ভাড়ার কারণে স্থানীয় নাগরিকরা বাধ্য হয়ে শহর ছেড়ে চলে যাচ্ছেন, যা ভেনিসের জনমিতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।
বাজেট ঘাটতি ও ‘মোজে’ প্রকল্প ভেনিসের জোয়ার নিয়ন্ত্রণে ঐতিহাসিক মোজে (MOSE) প্রকল্প পরিচালনার জন্য গত ৫ বছরে প্রায় ৩৫ মিলিয়ন ইউরো ব্যয় হয়েছে। এই বিশাল ব্যয় ভেনিসের স্থানীয় বাজেটে চরম চাপ সৃষ্টি করছে।এদিকে ভেনিসের বিদায়ী মেয়র লুইজি ব্রুনারো ১,৩০০ পৃষ্ঠার একটি বিশাল আত্মজীবনী প্রকাশের মাধ্যমে তাঁর দীর্ঘ ১০ বছরের শাসনের সমাপ্তি টেনেছেন।
শনিবার ও সোমবারের এই ব্যালট যুদ্ধের মাধ্যমে শেষ পর্যন্ত কে হচ্ছেন ভেনিসের পরবর্তী মেয়র এবং প্রবাসীদের এই সমর্থন মারতেল্লাকে বিজয়ী করতে পারে কি না, সেদিকেই এখন তাকিয়ে আছেন স্থানীয় বাসিন্দারা।
ভেনিসে নতুন মেয়র নির্বাচন ২০ হাজার বাংলাদেশির সমর্থন মারতেল্লাকে
আপডেট:

