ঢাকা/মনরোভিয়া: লাইবেরিয়া প্রজাতন্ত্রে বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মহামান্য জনাব মিয়া মো. মাইনুল কবির।
গত ২৫ মে ২০২৬ তারিখে লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়াতে সে দেশের রাষ্ট্রপতি মহামান্য জনাব জোসেফ নিউমা বোয়াকাই, সিনিয়র (Joseph Nyuma Boakai Sr.)-এর কাছে তিনি তাঁর আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করেন।পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রদূত এবং রাষ্ট্রপতির মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা বাংলাদেশ ও লাইবেরিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।রাষ্ট্রদূত: মিয়া মো. মাইনুল কবির (অনাবাসিক)এই কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে পশ্চিম আফ্রিকার এই দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্য, কৃষি এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
লাইবেরিয়ায় বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে মিয়া মো. মাইনুল কবিরের পরিচয়পত্র পেশ
আপডেট:

