মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬

ভূমধ্যসাগরে ইতালীয় কোস্টগার্ডের অভিযান১২৭ অভিবাসী উদ্ধার, বিপুল সংখ্যক বাংলাদেশি

আপডেট:

ল্যাম্পেডুসা, ইতালি: উত্তর আফ্রিকা থেকে বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিয়ে ইতালিতে অনিয়মিত অনুপ্রবেশের চেষ্টাকালে আবারও বড় ধরনের উদ্ধার অভিযান চালানো হয়েছে। ইতালির ল্যাম্পেডুসা (Lampedusa) দ্বীপের উপকূলীয় এলাকা থেকে দুটি পৃথক নৌকা থেকে ১২৭ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে অন্যান্য দেশের নাগরিকদের পাশাপাশি বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিকও রয়েছেন।প্রাথমিক তদন্ত ও উদ্ধারকারীদের সূত্রে জানা গেছে, অভিবাসীদের এই দলগুলো মূলত উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার ‘আবু কাম্মাশ’ এবং ‘জাওয়িয়া’ বন্দর থেকে প্লাস্টিক ও কাঠের জরাজীর্ণ নৌকায় করে ইতালির উদ্দেশ্যে রওনা হয়েছিল। কোনো ধরনের লাইফ জ্যাকেট বা পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে তারা ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন।ল্যাম্পেডুসা হটস্পটে ধারণক্ষমতার বেশী হওয়া। ইতালীয় কোস্টগার্ড ও ফাইন্যান্স পুলিশের (Guardia di Finanza) যৌথ প্রচেষ্টায় উদ্ধারকৃতদের ল্যাম্পেডুসার ল্যান্ডিং ডক ‘মলো ফাভালোরে’ নিয়ে আসা হয়। সাম্প্রতিক এই উদ্ধার অভিযানের পর ল্যাম্পেডুসার সীমিত ধারণক্ষমতার আশ্রয়কেন্দ্র বা ‘হটস্পটে’ অভিবাসীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৯ জনে।আশ্রয়কেন্দ্রে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলা এড়াতে ইতালীয় রেড ক্রস এবং স্থানীয় প্রশাসন দ্রুত স্থানান্তর প্রক্রিয়া শুরু করেছে। ইতোমধ্যে ৮৭ জন অভিবাসীকে ফেরি যোগে ইতালির মূল ভূখণ্ড সিসিলির পোর্তো এম্পেডোকলে (Porto Empedocle) নামক স্থানে জরুরি ভিত্তিতে স্থানান্তর করা হয়েছে। স্থানান্তরিত এই দলে বাংলাদেশি নাগরিকেরাও রয়েছেন। সেখানে বর্তমানে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং আইনি পরিচয় শনাক্তকরণের (Identificazione) কাজ চলছে।সচেতনতা বার্তা, লিবিয়া কিংবা উত্তর আফ্রিকার অন্যান্য দেশ থেকে দালালদের প্রলোভনে পড়ে লাইফ জ্যাকেট ছাড়া ছোট নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়া চরম আত্মঘাতী সিদ্ধান্ত। জীবনের ঝুঁকি নিয়ে এভাবে অবৈধ উপায়ে ইতালিতে প্রবেশ না করে, সবসময় বৈধ স্পন্সর বা লিগ্যাল ভিসার মাধ্যমে আসার চেষ্টা করুন। কোনো দালালের খপ্পরে পড়ে নিজের ও পরিবারের জীবন ঝুঁকিতে ফেলবেন না। আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের কাছে নিজের জান মাল নিরাপদ রাখতে ইতালির অভিবাসী সর্তক করে আসছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত