মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬

ইতালির ভেনিসে মসজিদ নির্মান নিয়ে সংবাদমাধ্যম ও বুদ্ধিজীবী তীব্র প্রতিক্রিয়া

আপডেট:

ভেনিস, ইতালি:ইতালির ভেনিস ও মেস্ত্রে অঞ্চলে উপাসনালয় (মসজিদ) অনুমোদনের দাবিতে স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের কাজ বন্ধ রাখার (ধর্মঘটের) হুমকির বিষয়টি দেশটির সংবাদমাধ্যম ও বুদ্ধিজীবী মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই প্রেক্ষাপটে ইতালির প্রভাবশালী দৈনিক ‘ইল গাজ্জেত্তিনো’ (Il Gazzettino)-র প্রধান সম্পাদক রবার্তো পাপ্পেত্তি প্রবাসীদের প্রতি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে স্থানীয় আইন ও জীবনযাত্রার সাথে খাপ খাইয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রকাশিত এক বিশেষ লেখায় পত্রিকার পরিচালক ও সম্পাদক রবার্তো পাপ্পেত্তি প্রবাসীদের উদ্দেশে তাঁর অবস্থান পরিষ্কার করেন।​আইন ও নগর পরিকল্পনার প্রতি শ্রদ্ধা, ধর্ম পালনের জন্য উপাসনালয় পাওয়ার অধিকার সার্বজনীন ও অলঙ্ঘনীয় হলেও সম্পাদক উল্লেখ করেন যে, প্রবাসীদের অবশ্যই স্বাগতিক দেশের নগর পরিকল্পনা ও আইনি বাধ্যবাধকতাকে সম্মান জানাতে হবে। বাংলাদেশি বা বিদেশি সম্প্রদায়ের নেতাদের উদ্দেশ্যে সম্পাদক বলেন, সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য কাজ বন্ধের মতো হুমকি দেওয়া বন্ধ করা উচিত। সংঘাতের পথ ছেড়ে প্রবাসীদের স্থানীয় সংস্কৃতির সাথে একীভূত (Integration) হওয়ার পরামর্শ দেন তিনি।
​প্রদেয় সুযোগ-সুবিধার স্মারক: ইতালির সুযোগ-সুবিধার কথা মনে করিয়ে দিয়ে পত্রে বলা হয়—যে দেশ প্রবাসীদের কাজের সুযোগ দিয়েছে এবং সন্তানদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শিক্ষার নিশ্চয়তা দিচ্ছে, সেই দেশের শাসন ব্যবস্থার প্রতি আরও বেশি শ্রদ্ধা ও বিবেক প্রদর্শন করা উচিত। স্থানীয় অধিবাসী ম্যাসিমো তারদিতির এক চিঠির সূত্রের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করা হয় যে, আগে মানুষ উপযুক্ত মজুরি ও শ্রম অধিকারের জন্য আন্দোলন করত, কিন্তু এখন ইতালিতে উপাসনালয়কে কেন্দ্র করে ধর্মঘটের হুমকি দেওয়া হচ্ছে—যা স্থানীয় নাগরিকদের সাথে সামাজিক সংঘাত তৈরি করছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত