ঢাকা, ১৯ মে ২০২৬: বাংলাদেশের চামড়া খাতের সার্বিক উন্নয়ন, রপ্তানি বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে চামড়া শিল্পের প্রধান অংশীজনদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন জার্মানি, ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতগণ। উক্ত বৈঠকে মালিকপক্ষ, শ্রমিক, ট্রেড ইউনিয়ন, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট খাতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।চামড়া খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বৈঠকে রাষ্ট্রদূতগণ উল্লেখ করেন যে, কাঁচা চামড়ার ঈর্ষণীয় প্রাচুর্য এবং একনিষ্ঠ ও দক্ষ জনশক্তির ওপর ভিত্তি করে বাংলাদেশের চামড়া খাতের উচ্চ মূল্য সংযোজিত উৎপাদন এবং রপ্তানি বৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে। এই খাতটি দেশের সম্পদ ও কর্মসংস্থান সৃষ্টির গতিকে আরও ত্বরান্বিত করতে পারে।তবে সম্ভাবনার পাশাপাশি কিছু বড় চ্যালেঞ্জের কথাও উঠে এসেছে সভায় ‘লেদার ওয়ার্কিং গ্রুপ’ (LWG)-এর মানদণ্ড পূরণকারী উৎপাদন কেন্দ্রগুলোর জন্য ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজার। একই সাথে ইউরোপ যন্ত্রপাতি ও উপকরণেরও একটি প্রধান উৎপাদক।প্রধান প্রতিবন্ধকতা: সামাজিক ও পরিবেশগত আন্তর্জাতিক নিয়মকানুন সঠিকভাবে মেনে না চলাই এই খাতের বেশিরভাগ অংশকে বৈশ্বিক বাজারে পিছিয়ে রেখেছে।ইইউ-এর সহযোগিতা ও চলমান কার্যক্রম চলমান থাকবে। বাংলাদেশের অর্থনীতির বৈচিত্র্যকরণকে পূর্ণ সমর্থন জানায় ইউরোপীয় ইউনিয়ন। চামড়া খাতের পরিবেশগত সুরক্ষা উন্নত করা এবং শোভন কর্মসংস্থান উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে বর্তমানে তিনটি বিশেষ কার্যক্রম চলমান রয়েছে। এই প্রকল্পগুলোর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন তাদের উন্নত প্রযুক্তিগত দক্ষতা বাংলাদেশের সাথে ভাগ করে নিচ্ছে।প্রতিবেদক মন্তব্য সংশ্লিষ্টদের মতে, ইউরোপীয় ইউনিয়নের এই সহযোগিতা ও নির্দেশনা কাজে লাগিয়ে পরিবেশ ও শ্রমমান উন্নত করা গেলে বাংলাদেশের চামড়া খাত তৈরি পোশাক খাতের মতোই একটি বড় বৈদেশিক মুদ্রা অর্জনের খাতে পরিণত হতে পারে।

