বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

ঢাকায় ইতালি জাতীয় দিবস বাংলাদেশ-ইতালি বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধি ঢাকায় বিশেষ অনুষ্ঠান

আপডেট:

ঢাকা, ১১ জুন ২০২৬: ঢাকাস্থ ইতালীয় দূতাবাসের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশি ও ইতালীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) উদ্যোক্তাদের মাঝে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে দেশের উচ্চপদস্থ মন্ত্রী, সংসদ সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন:
​প্রধান অতিথি: খন্দকার আব্দুল মুক্তাদির (মাননীয় মন্ত্রী, বাণিজ্য ও শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়)​বিশেষ অতিথিবৃন্দ এম. ইকবাল হোসেন (মাননীয় প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়)রূমীন ফারহানা,এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান (প্রধান, বাংলাদেশ বিমান বাহিনী)আলী হোসেন ফকির (আইজিপি, বাংলাদেশ পুলিশ)অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথি খন্দকার আব্দুল মুক্তাদির ঢাকাস্থ ইতালি দূতাবাস এবং ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।বক্তব্যে তিনি বলেন”এ ধরনের আয়োজন বাংলাদেশ ও ইতালির পারস্পরিক সম্পর্ক, কূটনৈতিক সৌহার্দ্য ও সাংস্কৃতিক বিনিময়কে আরও সুদৃঢ় করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আয়োজকরা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দুই দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করা এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত