রোম, ইতালি: প্রাকৃতিক বৈচিত্র্য, সুদীর্ঘ প্রাচীন ঐতিহ্য আর আধুনিকতার অনন্য মিশেলে চলতি গ্রীষ্মেও ইউরোপের অন্যতম শীর্ষ আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে ইতালি। দেশটির পর্যটন মন্ত্রণালয় (Mitur)-এর সাম্প্রতিক তথ্যানুযায়ী, দেশি ও বিদেশি পর্যটকদের উপচে পড়া ভিড় এবং রেকর্ডসংখ্যক বুকিংয়ের কারণে ইতালির পর্যটন খাতে এখন এক ইতিবাচক জোয়ার বইছে।ভৌগোলিক ও মানসম্মত বৈচিত্র্যের কারণে ইতালি সবসময়ই ভ্রমণপিপাসুদের জন্য একটি আদর্শ স্থান। উত্তরে আল্পস পর্বতমালার অপরূপ সৌন্দর্য, দক্ষিণে ভূমধ্যসাগরের নীল জলরাশি আর সেই সাথে ইতালীয় রন্ধনশিল্পের বিশ্বজোড়া খ্যাতি—সব মিলিয়ে পর্যটকদের প্রথম পছন্দ এখন এই দেশ। (উল্লেখ্য, ভৌগোলিক অবস্থানগত কারণে ইতালি ভূমধ্যসাগরীয় উপকূলের তীব্র আকর্ষণই দেশটিকে অনন্য করে তুলেছে।
ইতালির পর্যটন মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, এবারের গ্রীষ্মকালীন মৌসুমে দূর-দূরান্ত থেকে আসা বিদেশি পর্যটকদের সংখ্যা অতীতের অনেক রেকর্ড ছাড়িয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি পর্যটক এসেছ মার্কিন যুক্তরাষ্ট্র (USA),জার্মানি,ফ্রান্স পর্যটকদের এই স্রোত কেবল ইতালির বিখ্যাত সমুদ্রসৈকতগুলোতেই সীমাবদ্ধ নেই। রোম ও ফ্লোরেন্সের মতো ঐতিহাসিক, প্রাচীন ও বিশ্বখ্যাত শিল্পকলা সমৃদ্ধ শহরগুলোতেও হোটেল ও রিসোর্ট বুকিংয়ের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সাংস্কৃতিক ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের টানে শহরগুলোতে এখন পা ফেলার জায়গা নেই।মেলোনি সরকারের পদক্ষেপ ও নিরাপত্তা ব্যবস্থা ইতালির জাতীয় আয়ের একটি বড় এবং সিংহভাগ অংশ আসে এই পর্যটন খাত থেকে। ফলে, এই খাতের টেকসই উন্নয়নে বর্তমান মেলোনি সরকার বিশেষ গুরুত্বারোপ করেছে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দাবি করেছেন যে, তাঁর সরকারের নেওয়া সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণেই পর্যটন খাতের এই অগ্রযাত্রা আরও বেগবান ও গতিশীল হয়েছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, ঐতিহাসিক স্থানগুলোর আধুনিকায়ন এবং পর্যটনবান্ধব পরিবেশ তৈরির ফলেই বিশ্বমঞ্চে ইতালির আকর্ষণ দিন দিন বাড়ছে, যা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলছে।
গ্রীষ্মকালীন পর্যটনে ইতালির জয়জয়কার, রেকর্ড বুকিংয়ে চাঙ্গা অর্থনীতি
আপডেট:

