রবিবার, মে ১৭, ২০২৬

বেলজিয়ামের স্ট্রাইকার রুমেলু লুকাকু বিশ্ব কাপে ফর্ম ফিরে পাবে

আপডেট:

প্রায় হারিয়ে যেতে বসেছেন বেলজিয়ামের স্ট্রাইকার রুমেলু লুকাকু। ছন্দে নেই বলে ক্লাবে সুযোগ পান না ৩৩ বছর বয়সী এ স্ট্রাইকার। তার পরও তাকে বিশ্বকাপ দলে রেখেছেন বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া। তার বিশ্বাস, বিশ্বকাপে ঠিকই জ্বলে উঠবেন লুকাকু।ন্যাপোলির এ স্ট্রাইকার হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। চোট কাটিয়ে গত দুই মাস হলো ফিরেছেন, কিন্তু ফর্মে না থাকায় নিয়মিত খেলার সুযোগ পান না। চলতি মৌসুমে ন্যাপোলির হয়ে সাতটি ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন তিনি। ওই সাত ম্যাচে মোট ৬৯ মিনিট মাঠে ছিলেন। তবে বেলজিয়ামের কোচ লুকাকুকে নিয়ে ভীষণ আশাবাদী, ‘রুমেলু চোট থেকে পুরোপুরি সেরে উঠেছে। তবে সে এখন ছন্দে নেই। বিশ্বকাপে তাকে শুরু থেকে খেলাব কিনা, সে ব্যাপারে এখনও আমি নিশ্চিত নয়। কিন্তু এটাও মনে রাখতে হবে, সে আমাদের সেরা স্ট্রাইকার। আমাদের হাতে এখনও পাঁচ সপ্তাহ আছে। আশা করছি, এই সময়ের মধ্যে সে পুরোপুরি ফিট হয়ে যাবে এবং ছন্দ ফিরে পারে।’বেলজিয়ামের বিশ্বকাপ দলে বড় চমক হিসেবে এসেছেন মাতিয়াস ফার্নান্দেজ-পার্দো। লিলের এই ফরোয়ার্ড আগে স্পেনের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন। তবে জাতীয়তা পরিবর্তন করে বেলজিয়ামের হয়ে প্রথমবার ডাক পেয়েছেন।কেভিন ডি ব্রুইনা, থিবো কোর্তোয়া ও জেরেমি ডকুর মতো তারকাদের ওপর ভরসা রেখেছেন কোচ রুডি গার্সিয়া। আগামী ১৫ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বেলজিয়াম। ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরান ও নিউজিল্যান্ড। ম্যাচগুলো হবে লস অ্যাঞ্জেলেস ও ভ্যাঙ্কুভারে।বেলজিয়ামের বিশ্বকাপ দল:
গোলরক্ষক: থিবো কোর্তোয়া, সেনে ল্যামেন্স, মাইক পেন্ডার্স।ডিফেন্ডার: টিমোথি কাস্তানিয়া, জেনো ডেবাস্ট, ম্যাক্সিম ডি কুইপার, কোনি ডি উইন্টার, ব্র্যান্ডন মেচেলে, থমাস মুনিয়ের, নাথান এনগয়, জোয়াকিন সেস, আর্থার থিয়েট।মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনা, আমাদু ওনানা, নিকোলাস রাস্কিন, ইউরি তিয়েলেমানস, হান্স ভানাকেন, অ্যাক্সেল উইটসেল।ফরোয়ার্ড: চার্লস ডি কেটেলিয়ার, জেরেমি ডকু, মাতিয়াস ফার্নান্দেজ-পার্দো, রোমেলু লুকাকু, ডোডি লুকেবাকিও, ডিয়েগো মোরেরা, অ্যালেক্সিস সেলেমেকার্স, লিয়ান্দ্রো ট্রোসার্ড।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত