রবিবার, মে ১৭, ২০২৬

লিটনের সেঞ্চুরি”প্রথম ইনিংসে বাংলাদেশের পুঁজি” ২৭৮

আপডেট:

প্রথম দিনের শেষ বেলায় প্রায় আধা ঘণ্টার কঠিন স্নায়ুচাপ ভালোভাবেই সামাল দিয়েছে পাকিস্তান। বাংলাদেশের প্রথম ইনিংসে ২৭৮ রানের জবাবে খেলতে নেমে ৬ ওভার ব্যাটিং করে বিনা উইকেটে ২১ রান তুলে দিন শেষ করেছে সফরকারীরা। ওপেনার আব্দুল্লাহ ফজাল ১৬ বলে ১টি চারে ৮ এবং আজান আওয়াইস ৩টি চারে ২০ বলে ১৩ রানে অপরাজিত আছেন। স্বাগতিক বাংলাদেশের চেয়ে পাকিস্তান এখনো ২৫৭ রানে পিছিয়ে রয়েছে।এর আগে প্রথম ইনিংসে ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। ঠিক তখনই ত্রাতা হয়ে দাঁড়ালেন লিটন দাস। লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে একাই লড়াই চালিয়ে লাল বলের ক্রিকেটে নিজের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন তিনি। লিটনের এই শতকের ওপর ভর করেই প্রথম ইনিংসে ২৭৮ রানের লড়াকু পুঁজি পায় নাজমুল হোসেন শান্তর দল।টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ধাক্কা খায় বাংলাদেশ। মোহাম্মদ আব্বাসের বলে স্লিপে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। শুরুর সেই ধাক্কা সামাল দিতে দ্বিতীয় উইকেটে ৪৪ রানের জুটি গড়েন অভিষিক্ত তানজিদ হাসান তামিম ও মুমিনুল হক। ভালো শুরুর আভাস দিয়েও তানজিদ ২৬ রানে এবং এরপর মুমিনুল ২২ রানে ফিরলে চাপে পড়ে দল।চতুর্থ উইকেটে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি কেউই। দুর্দান্ত ফর্মে থাকা শান্ত ২৯ রানে স্লিপে ক্যাচ দেন। এরপর মুশফিকও ৬৪ বলে ২৩ রান করে শাহজাদের এলবিডব্লিউর শিকার হন। সাতে নামা মেহেদী হাসান মিরাজ (৪) পুরোপুরি ব্যর্থ হলে মাত্র ১১৬ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় বাংলাদেশ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত