রবিবার, জুলাই ১৯, ২০২৬

অপরাধীদের কোনো ছাড় নয়, নিরাপত্তা রক্ষাকারীরাই আমাদের স্বাধীনতার পাহারাদার : প্রধানমন্ত্রী মেলোনি

আপডেট:

রোম ও মিলান: রোম এবং মিলানে অপরাধ দমনে নিয়োজিত বিশেষ আঞ্চলিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা অভিযানের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করে তাদের প্রধানমন্ত্রী মেলোনি বিশেষ অভিবাদন ও ধন্যবাদ জানানো হয়েছে।নিরাপত্তা বাহিনীর এই বিশেষ তৎপরতা নিয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—জনগণের শান্তি বিঘ্নিত কারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যারা মনে করে তারা আইন ভেঙে সবকিছু ধ্বংস করতে পারে, সাধারণ ও সজ্জন মানুষকে আতঙ্কিত করতে পারে এবং আমাদের গণচত্বরগুলোকে নিজেদের অপরাধের ‘মুক্তাঞ্চল’ বানিয়ে ফেলতে পারে, তাদের কঠোর হস্তে দমন করা হবে।
​এক বিবৃতিতে জানানো হয়, রাষ্ট্র কখনো এসব অপরাধমূলক কর্মকাণ্ডের সামনে চোখ বন্ধ করে থাকবে না। বরং যারা প্রতিদিন নিজেদের নিয়োজিত রেখে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করছে, রাষ্ট্র সবসময় তাদের পাশে থাকবে।কারণ, যারা আমাদের নিরাপত্তা রক্ষা করে, প্রকারান্তরে তারাই আমাদের আসল স্বাধীনতা রক্ষা করে।প্রধানমন্ত্রী বলেন অপরাধীদের জন্য কোনো শিথিলতা বা ছাড় নেই।​রাষ্ট্রের জনগণের নিরাপত্তা বিধান করবে। আইন নিজের হাতে তুলে নেওয়াদের বিরুদ্ধে রাষ্ট্র সর্বদা কঠোর এবং নিরাপত্তা বাহিনীর পাশে সচল। নাগরিক নিরাপত্তাই স্বাধীনতার মূল ভিত্তি। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী তানজিনি, পুলিশের উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মন্ত্রী এই সময় পুলিশ বাহিনী সকলের সদস্য খোঁজখবর নেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত