রোম /ইতালি :স্বাস্থ্যসেবা প্রদান ও অপেক্ষমাণ তালিকা হ্রাসে বড় অগ্রগতি হয়েছে বলে দাবী করেছেন প্রধানমন্ত্রী মেলোনি, তিনি এই কার্যক্রমের আরো উন্নত করতে তার সরকারের পদক্ষেপ নিয়েছে বলে জানান। ৬ মাসেই অতিরিক্ত ১৬ লক্ষ ভিজিট ও নাগরিক সেবা নিশ্চিত করছে তার সরকার। ইতালির বর্তমান স্বাস্থ্যসেবা ব্যবস্থার অন্যতম প্রধান চ্যালেঞ্জ হলো সেবা পাওয়ার জন্য রোগীদের অপেক্ষমাণ তালিকা (Waiting List) ছোট করে আনা। সম্প্রতি প্রকাশিত ইতিবাচক উপাত্ত অনুযায়ী, এই চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক পথেই এগোচ্ছে দেশের স্বাস্থ্য খাত।’এজেনাস’ (Agenas) কর্তৃক প্রত্যয়িত ২০২৬ সালের প্রথম প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে গত বছরের একই সময়ের তুলনায় ১৬ লক্ষ (১.৬ মিলিয়ন) অধিক পেশেন্ট ভিজিট এবং স্বাস্থ্য পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
উদ্যোগের মূল সাফল্য ও বর্তমান চিত্র
স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যসেবা পাওয়ার অপেক্ষায় থাকা রোগীদের দীর্ঘ তালিকা কমানোর লক্ষ্যে শুরু করা সাম্প্রতিক কাজের সরাসরি সুফল পাওয়া যাচ্ছে এই পরিসংখ্যানে। গত বছরের একই সময়ের তুলনায় সেবাগ্রহীতার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।সমন্বিত কর্মপরিকল্পনা মাধ্যমে সেবার গতি বাড়াতে স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থার সাথে সমন্বয় বজায় রেখে কার্যক্রম পরিচালিত হচ্ছে।বছরের প্রথম ৬ মাসেই গত বছরের চেয়ে ১৬ লক্ষ বেশি চিকিৎসা সেবা ও পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে। পরিসংখ্যানটি নিঃসন্দেহে অত্যন্ত উৎসাহব্যঞ্জক হলেও কর্তৃপক্ষের মতে লড়াই এখনও শেষ হয়নি। বাস্তবে এখনও বহু নাগরিককে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।স্বাস্থ্য খাতের প্রতিনিধিরা জানিয়েছেন, এই ইতিবাচক গতি ধরে রেখে আগামী দিনে রোগীদের অপেক্ষার সময় আরও কমিয়ে আনা এবং আরও দ্রুত ও দক্ষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য কেন্দ্রগুলোর সাথে যৌথভাবে কাজ অব্যাহত রাখা হবে।
স্বাস্থ্যসেবা প্রদান ও অপেক্ষমাণ তালিকা হ্রাসে বড় অগ্রগতি ১৬ লক্ষ নাগরিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে : প্রধানমন্ত্রী মেলোনি
আপডেট:

