বোলজানো, ১৮ মে, ২০২৬
কোনো চালক মদ্যপ জেনেও যদি কেউ তার গাড়িতে সহযাত্রী হিসেবে ওঠেন এবং পরবর্তীতে সেই গাড়িটি দুর্ঘটনায় পতিত হয়, তবে সেই দুর্ঘটনার জন্য ওই যাত্রীও সমানভাবে দায়ী থাকবেন। ইতালির বোলজানোর একটি দেওয়ানি আদালত সম্প্রতি এক ঐতিহাসিক রায়ে এই সিদ্ধান্ত জানিয়েছে। ডলোমিটেন (Dolomiten) সংবাদপত্রের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আদালতের এই রায়টি মূলত ২০১৮ সালে ঘটে যাওয়া একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে এসেছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত এই সিদ্ধান্তে পৌঁছায় যে, চালকের মদ্যপ অবস্থার কথা জানা সত্ত্বেও গাড়িতে ভ্রমণ করা যাত্রীর একটি বড় ভুল বা অবহেলা ছি
আদালত তার রায়ে স্পষ্ট করে জানিয়েছে সহায়ক অবহেলা (Contributory Negligence): মদ্যপ চালকের সাথে গাড়িতে থাকা যেকোনো ব্যক্তি আইনিভাবে ‘সহায়ক অবহেলার’ সম্মুখীন হবেন। অর্থাৎ, দুর্ঘটনার ক্ষতিপূরণ বা আইনি দায়দায়িত্বের একটি অংশ যাত্রীকেও বহন করতে হবে। মদ্যপ ব্যক্তি গাড়ি চালানোর জন্য উপযুক্ত নন—এটি জানা সত্ত্বেও গাড়িতে ওঠা মানে হলো নিজে থেকেই বিপদের ঝুঁকি নেওয়া। এই রায়ের মাধ্যমে আদালত স্পষ্ট বার্তা দিয়েছে যে, সড়ক নিরাপত্তা কেবল চালকের একার দায়িত্ব নয়। মদ্যপ চালককে নিরুৎসাহিত করা এবং তার গাড়িতে না চড়া একজন সচেতন নাগরিক ও যাত্রীর দায়িত্বের মধ্যে পড়ে।সড়ক দুর্ঘটনা রোধে এবং মদ্যপান করে গাড়ি চালানো বন্ধে এই রায় একটি যুগান্তকারী নজির হয়ে থাকবে বলে মনে করছেন আইনি বিশেষজ্ঞরা।
সুত্র : আনসা
বোলজানো আদালতের ঐতিহাসিক রায় “মদ্যপ চালকের গাড়িতে বসলে দুর্ঘটনার দায় যাত্রীরও”
আপডেট:

