বৃহস্পতিবার, মে ২১, ২০২৬

রোম সিটি কর্পোরেশন নির্বাচনে বৈধ রেসিডেন্সধারী প্রবাসীদের ভোটাধিকার ও প্রতিনিধিত্বের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট:

মিনহাজ হোসেন, রোম (ইতালি):গত মোঙ্গলবার ১৯ মে
ইতালির রাজধানী রোমে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে বিদেশি নাগরিকদের ভোটাধিকার ও স্থানীয় প্রশাসনে প্রতিনিধি নির্বাচনের দাবিতে এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ইতালিতে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসী নাগরিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
​সংবাদ সম্মেলন থেকে ইতালিয়ান সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলা হয়—যারা এখনো ইতালির নাগরিকত্ব পাননি, কিন্তু দীর্ঘ দিন ধরে বৈধভাবে (বৈধ রেসিডেন্সধারী হিসেবে) রোমে বসবাস করছেন, তাদের স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করা এবং নিজস্ব প্রতিনিধি নির্বাচনের সুযোগ দেওয়া হোক।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রবাসীরা দীর্ঘ বছর ধরে রোমে বসবাস করছেন এবং নিয়মিত কর (ট্যাক্স) প্রদান করে আসছেন। অথচ স্থানীয় প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে বা নীতি নির্ধারণে তাদের কোনো অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না। গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং প্রবাসীদের সামাজিক অন্তর্ভুক্তির (Social Inclusion) স্বার্থে একটি শক্তিশালী প্রতিনিধিত্বমূলক কাঠামো গঠন করা এখন সময়ের দাবি।সংবাদ সম্মেলনে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ধুমকেতু সোশ্যাল অর্গানাইজেশনের কর্ণধার নূরে আলম সিদ্দিকী বাচ্চু। এ ছাড়া ইতালির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, রোমভিত্তিক বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং অভিবাসন বিষয়ক আইনজীবীরা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে একাত্মতা ও সমর্থন জ্ঞাপন করেন ফ্যাব্রিজিও ফেরান্দেলি (Fabrizio Ferrandelli), ইতালীয় রাজনীতিবিদ,আমির হোসেন,রাসেল আহমেদ,ইফতেখারুল আলম,মৌসুমী মৃধা,মো: আখতারুজ্জামান,শহিদুল আব্দুল,বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ এবং ‘লিগ্যাল টিপস – এসএ’ এর প্রতিনিধিবৃন্দ ​বক্তারা আরও উল্লেখ করেন, ইতালিতে বৈধভাবে বসবাসরত অভিবাসীরা দেশটির অর্থনীতি, সমাজ ও সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক অবদান রাখছেন। তাই তাদের মতামত ও মৌলিক অধিকারকে মূল্যায়ন করা ইতালীয় প্রশাসনের নৈতিক দায়িত্ব।সংবাদ সম্মেলন শেষে প্রবাসী নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ইতালিয়ান সরকার ও রোম সিটি কর্পোরেশন (Comune di Roma) কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং ভবিষ্যতে স্থানীয় সরকার ব্যবস্থায় বিদেশি নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত