বুধবার, মে ১৩, ২০২৬

ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

আপডেট:

নিজস্ব প্রতিবেদক, ফেনী | ১২ মে, ২০২৬
​ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক।প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণের পাশাপাশি অধ্যাপক এম এ খালেক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। শিশুদের মেধা ও বিকাশে এ ধরণের আয়োজনের গুরুত্বারোপ করে তিনি তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।দিনব্যাপী চলা এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে তাদের প্রতিভা প্রদর্শন করে। উপস্থিত অতিথিবৃন্দ শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে মুগ্ধতা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত