বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

জালালাবাদ এসোসিয়েশন নাপলী’র উদ্যোগে বার্ষিক প্রীতি ফুটবল খেলা টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট:

ইতালীর বাংলাদেশিদের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ এসোসিয়েশন নাপলী’র উদ্যোগে বার্ষিক প্রীতি ফুটবল খেলা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী প্রবাসী বাংলাদেশি দর্শকদের উপস্থিতিতে টুর্নামেন্টটির সফল আয়োজন সম্পন্ন হয়।

 

বিজ্ঞাপন

 

উক্ত খেলায় সাঞ্জুসেপ্পে ভেসুবিয়ানো বনাম তেরোচিনো পরস্পরের মকাবেলা করে। খেলায় সাঞ্জুসেপ্পে ২-১ তেরচিনোকে পরাজিত করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিতিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন নাপলী’র সভাপতি সরফ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্তিতিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন নাপলী এর উপদেষ্টা গৌছ উদ্দিন, আরো উপস্তিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন নাপলী এর সিনিয়র সহ সভাপতি আব্দুস শুক্কুর আব্দুল্লাহ, সিনিয়র সহ সাধারণ সম্পাদক জাফর আহমদ, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, এমরান হোসাইন লিটন, অর্থ সম্পাদক জায়েদ আহমেদ, প্রচার সম্পাদক আরাফাত শিপলু প্রমুখ। খেলা পরিচালনা করেন লিটন আহমেদ ও সহকারী পরিচালক জুমন আহমেদ ও আলিসা মাহমুদ ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত