শনিবার, মে ২, ২০২৬

বিশ্বে চলছে গনতন্ত্রের নামে রাষ্ট্রীয় সন্ত্রাস

আপডেট:

 

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

তাং ঃ ০৪.০২.২০২৪

 

বিজ্ঞাপন

বিশ্বে দেশের আভ্যান্তরীন গনতন্ত্রের চেয়ে রস্ট্রীয় গনতন্ত্র হুমকির মুখে! অনেক দেশে সরকারের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে জনগন রুখে দাড়িয়ে সরকারের পতন ঘটিয়ে গনতন্ত্র এনেছে কিন্তু রাস্ট্রীয় সন্ত্রাস অস্ত্রহীন মানুষ জীবন দিতে এগিয়ে এসে সহজে নির্মূল করতে পারে নাই। পাকিস্তানের আইয়ুব ইয়াহিয়া বাংলাদেশের এরশাদ জিয়া কে জনগন তাড়াতে পারলে ও রাস্ট্রীয় সন্ত্রাস তাড়াতে ভিয়েতনাম কোরিয়া কম্বোডিয়া আফগানিস্তান বাংলাদেশ ইরাক কে অনেক রক্ত দিতে হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার তার আধিপত্য সারা বিশ্বে প্রতিষ্ঠা করতে প্রায় ৩ কোটি লোক হত্যা করেছে, N A T O নামক লাঠিয়াল বাহিনী গঠন করেছে, বিশ্বে ৮০০ সামরিক ঘাটি করেছে! প্রায় ৫০ দেশে গনতান্ত্রিক সরকার উৎখাত করে সামরিক জান্তা সরকার প্রতিষ্ঠা করেছে! জান্তারা গনতন্ত্র মোড়কে রাজনৈতিক দল তৈরি করে গেছে যারা আজ ও ঐ সব দেশের শান্তি উন্নয়ন ব্যাহত করছে এবং মার্কিন সমর্থন সেই জান্তার তৈরি দলের পিছে অব্যাহত!

পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশের দিকে তাকান।

 

আমেরিকা কে বলা হয় যুদ্ধ ইকোনমির দেশ। যুদ্ধ হলেই আমেরিকার অর্থনৈতিক প্রসার ঘটে। সে যুদ্ধ চায়, দেশে দেশে অশান্তি চায়। সারা বিশ্বে সমস্ত দেশের সামরিক খরচ যত তার ৩৭% একা আমেরিকার।

ইরান আর উত্তর কোরিয়া ছাড়া আর কাউকে সে ভয় পায় না! সে জন্য ইরানের চারি দিকে ৪৫৪০০ সেনা মোতায়েন আছে! দঃ কোরিয়ায় বিরাট বাহিনী রেখে দিয়েছে! তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যে তার নজর আজীবন।

সব দেশে তার সেনা আছে মিথ্যা ধোকায়।

১. তোমাদের গদি রক্ষায় আমরা আছি।

২.আইএস আই থেকে রক্ষা করি তোমার দেশ, ( আইএস আমেরিকা ও ইসরায়েলের নন মুসলিম দিয়ে দাড়ি টুপি পরায় গঠিত করা হয়েছে!)

৩. আল-কায়দা থেকে তোমার গদি রক্ষা করি, আলকায়দার লাদেন আমেরিকার তৈরি আর আমাদের দেশের শূন্য মস্তিষ্কের মুসলমান নামধারীরা আফগানিস্তান ট্রেনিং দিয়ে এসে বলে, “আমরা সবাই মুসলমান, বাংলা হবে আফগান!” আমাদের দেশের ততকালীন মুসলমান নামের সরকার তাদের উৎসাহ দিলো, অস্ত্র দিলো, আমরা ৩০ বছর আগেই বুঝেছি এটা ভন্ডামি কোথাও ধর্ম নাই।,

 

প্রিয় পাঠক, কোন মুসলমান দেশে মার্কিন কত সেনা আছে?

১. কুয়েত ঃ ১৩৫০০ জন, মদ মহিলা, বেতন সবই মুসলমান সরকার সরবরাহ করে পূণ্য অর্জন করে চলেছেন !

২. বাহরাইন ঃ ৯০০০ জন ২০২২ পর্যন্ত অক্সিস রিপোর্ট।

৩. কাতার ঃ ৮০০০ জন।

৪. সংযুক্ত আরব আমীরাত ঃ ৩৫০০ জন।

৫. জর্ডান ঃ প্রায় ৩০০০ জন।

৬. সৌদি আরব ঃ ২৭০০ জন।

৭. ইরাক ঃ ২৫০০ জন বা বেশী।

৮. তুরস্ক ঃ ১৮৮৫ জন।

৯. সিরিয়া ঃ ৯০০ জন।

১০. ওমান ঃ কয়েক শত (সংখ্যা সেকরেট)

১১. ইসরায়েল ঃ

 

শুক্রবার ইরাক সিরিয়ায় ৮৫ টির বেশী লক্ষ্য বস্তুতে হামলা হয়েছ এক যোগে, ১৬ জনের মত নিহত।

 

শিকাগো কাউন্সিল অব মার্কিন গ্লাবাল এ্যাফেরস রিপোর্ট, এসব দেশে কম পক্ষ দেশ প্রতি দশটা ঘাটি করে রাখা হয়েছে।

১২. বাংলাদেশ ঃ বাংলাদেশের জগৎ শেঠ খ্যাত ডঃ ইউনুস ও আমাদের দেশের ঘোষক/বিসমিল্লাহর দল “মার্কিন সেনা” টেনে আনার আপ্রান চেষ্টা চালচ্ছেন !

বৃটিশ লর্ড ক্লাইভের হাতে ভারত তুলে দেয়া হয়েছিলো

১৭৫৭ সালে। পোনে দুই বিলিয়ন ভারতীয় ২০০ বছর জীবন দিতে দিতে ভারত স্বাধীন হয়েছিলো ১৯৪৭ সালে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে দেশ তুলে দেয়ার পায়তারা চলছে গনতন্ত্র গনতন্ত্র গনতন্ত্র ধোঁয়া তুলে, কিছু জনগন ও না বুঝে এ দলে ভিড়ছে তার সংখ্যা কম নয়। তারা অজ্ঞ অশিক্ষিত ধর্মপ্রাণ এবং আওয়ামী পাতিনেতাদের অত্যাচার ভূমিদস্যুতা আঙুল ফুলে কলাগাছ হওয়ার জন্য এসব নিরক্ষর জনগোষ্ঠী পরিবর্তন খোঁজে, বাকী আমরা যা জানি বা বুঝি তা তারা জানে না তাই মন্দের ভালো পরিবর্তন খোঁজে, এজন্য কিছু জনসমর্থন আছে বৈকি?

 

মার্কিন গনতন্ত্রের নমুনা দেখাতে এত সত্যি কথা বলতে হলো, ২/১ জন পড়লে ও আমার শ্রম সার্থক হবে।।

 

দাপিয়ে বেড়াচ্ছে যুদ্ধ জাহাজ সব মহাসাগরের জলের বুক চিরে !

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত