মার্কিন নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের জয়জয়কারের মধ্যে চার বাংলাদেশি আমেরিকানেরও বিপুল বিজয় হয়েছে। এরা সবাই হচ্ছেন যুক্তরাষ্ট্রে স্টেটপর্যায়ে সর্বোচ্চ পদমর্যাদায় নির্বাচিত প্রতিনিধি। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি- আমেরিকান ফেডারেল পর্যায়ে (ইউএস সিনেট অথবা কংগ্রেস) নির্বাচিত হতে পারেননি এর মধ্যে নিউ হ্যামশায়ার স্টেটের রিপ্রেজেনটেটিভ হিসেবে সপ্তম মেয়াদের জন্যে বিজয়ী হয়েছেন আবুল বি খান রিপাবলিকানঅপরদিকে, জর্জিয়া স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৫ থেকে কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান ৬৭.৬% ভোট পেয়েছেন। একই স্টেটের সিনেট ডিস্ট্রিক্ট-৭ থেকে ৫৫% ভোট পেয়ে জয়ী হয়েছেন নোয়াখালীর সন্তান নাবিলা ইসলাম। কানেকটিকাট সিনেট ডিস্ট্রিক্ট-৪ থেকে ৬৪.৮% ভোট পেয়ে জয়ী হয়েছেন চাঁদপুরের সন্তান মো. মাসুদুর রহমান। এই চার বাংলাদেশি আমেরিকানের বিজয়ে প্রবাসীরা উল্লাস করছেন।

