শনিবার, আগস্ট ১৫, ২০২৬

চ্যাম্পিয়ন নেপোলি রানার্সআপ ইন্টার মিলান

আপডেট:

ইতালিয়ান সিরি এ লিগে নেপোলিকে চ্যাম্পিয়ন করেছিলেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। বহু বছর আগের সেই কৃতিত্ব নেপলসের মানুষের কাছে এখনো স্বপ্নের মতোই মনে হয়। তাদের যে কোনো উদ্যাপনে ম্যারাডোনা ফিরে আসেন বারবার। দুই বছর আগে ইতালিয়ান সিরি এ লিগে চ্যাম্পিয়ন হয়ে তারা ম্যারাডোনাকে মনে করেছিলেন।চলতি মৌসুমে লিগ জয় করেও কিংবদন্তিকে স্মরণ করলেন নেপলসের মানুষ। গত শুক্রবার সিরি এ লিগে নিজেদের শেষ ম্যাচে ক্যাগলিয়ারিকে ২-০ গোলে পরাজিত করে নেপোলি। একই রাতে ইন্টার মিলান ২-০ গোলে পরাজিত করে কোমোকে। নেপোলি ৮২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়।এক পয়েন্ট কম নিয়ে রানার্সআপ হয় ইন্টার মিলান। ইতিহাসে কেবল চতুর্থবারের মতো সিরি এ লিগ জয় করল নেপোলি। ১৯৮৬-৮৭ এবং ১৯৮৯-৯০ মৌসুমে নেপোলিকে চ্যাম্পিয়ন করেছিলেন ম্যারাডোনা। এরপর ২০২২-২৩ মৌসুমে লিগ জয়ের নায়ক ছিলেন ভিক্টর ওসিমহেন।
চলতি মৌসুমে বেলজিয়ান তারকা রোমেলু লুকাকো হয়ে উঠলেন নেপোলির নায়ক। তিনি এবার ১৪টি গোল করেছেন সিরি এ লিগে। এসিস্ট করেছেন ১০টি গোলে। লুকাকোকে নিয়ে উৎসবে মেতেছে নেপোলি সমর্থকরা। চলতি মৌসুমে শুরু থেকেই ইন্টার মিলান ও নেপোলি শিরোপার জন্য লড়াই করেছে।ইউরোপিয়ান ফুটবলে অন্যান্য দেশের লিগগুলো কয়েক ম্যাচ আগেই চ্যাম্পিয়ন দল পেয়ে গেছে। তবে ইতালিয়ান লিগে চ্যাম্পিয়ন দল নির্ধারিত হলো শেষ ম্যাচে। ইন্টার মিলানের সামনে অবশ্য চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুযোগ আছে। আগামী ৩১ মে ফাইনালে পিএসজির মুখোমুখি হবে ইন্টার মিলান।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত