বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

বাংলাদেশ জাতীয় দলে যোগ দিতে দেশের পথে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল

আপডেট:

জায়েদুল ‌হক সোহেল বিশেষ প্রতিনিধি রোম – ইতালি: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তরুণ তুর্কি ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম আগামী ১০ জুন বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের ক্যাম্পে যোগ দিতে আজ বাংলাদেশের উদ্দেশ্য রওনা করেন। স্থানীয় সময় সন্ধ্যা ৭: ৩০মিনিটে রোমের লিওনার্দো দ্যা বিঞ্চি বিমানবন্দরে থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ঢাকার পথধরেন তরুণ এই তুর্কী।এর আগেও চলতি বছরের মার্চে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের স্কোয়াডে ছিলেন ফাহমিদুল। সৌদি আরবে দলের অনুশীলন ক্যাম্পে প্রায় এক সপ্তাহ অংশগ্রহণ করেন তিনি। কিন্তু ক্যাম্প শেষে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তাকে চূড়ান্ত দল থেকে বাদ দেন, যার ফলে তাকে ফিরে যেতে হয় ইতালিতে।
এই সিদ্ধান্ত ঘিরে দেশে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। বিষয়টি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নজরেও আসে। এবার সেই বিতর্কের পরও আবারও ডাক পেয়েছেন ফাহমিদুল।
বাংলাদেশ আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের মুখোমুখি হবে। তার আগে ৪ জুন একটি প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজেরা। সবকিছু মিলিয়ে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ৩১ মে থেকে।
এই ক্যাম্পে ফাহমিদুলের সঙ্গে ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী ও সামিত সোমও থাকার কথা রয়েছে।এসময় বিমানবন্দরে তাকে বিদায় জানাতে ভিড় করে ইতালি প্রবাসী বাংলাদেশিরা। তাকে বিদায় দিতে দেখা যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ইতালি কান্ট্রি ম্যানেজার আব্দুল্যাহ, প্রবাসী সাংবাদিক জায়দুল হক সোহেল ইতালী নোয়াখালী সমিতির সভাপতি আলাউদ্দিন শিমুল। ফাহমিদুলের সাথে রয়েছে তার বাবা মহিউদ্দিন। আজ সকাল ৮: ৪০মিনিটে ঢাকা এয়ারপোর্টে পৌঁছেছেন এই তরুণ তুর্কির। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ তারিখ মাঠে দেখা যাবে ইতালি প্রবাসী ফুটবলারকে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত