বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ফেনী পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশা দায় কার

আপডেট:

ফেনী পৌরসভার নিয়ে নানা বিতর্ক চলে আসছে। নাগরিকেরা বর্জ্য নিয়ে বেহাল দশায় আছে। পৌরসভার গাড়ির স্বল্পতা লোকে বলের কারণে শহরের ডাস্টবিন বন্ধ করার সুফল ও কুফল,নিয়ে ১০ নং ওয়াড়ের সুপারভাইজার ফজলুল করিম শামীমের সাথে বিষয়টি জানতে চাইলে তিনি দৈনিক সকালের কণ্ঠকে বলেন, ‘ডাস্টবিন গুলোতে নির্দিষ্ট সময়ে ময়লা আবর্জনা রাখতে হবে । ময়লা আবর্জনা অনুযায়ী জনবল গাড়ী, লজিস্টিক সাপোর্ট ই ফিরিয়ে দিতে পারে পৌরসভার সুনাম।কিন্তু সঠিক ব্যবস্হা না করে মটর চালিত গাড়ীর ধুঁয়া তুলে ড্রেন, রাস্তা জুড়ে ময়লা আবর্জনার ভাগাড় হিসেবে পরিনত হয়েছে ফেনী পৌরসভা। এ পরিস্কার করা হয়েছে, কিছুক্ষণ পরই মনে হয় কোনদিনই কাজ করা হয়নি।গত ১৬ বছরে যে অভ্যাস গড়ে তোলা হয়েছে। এ ভাইরাস দুর করা দুঃসাধ্য।এসএসকে রোডের জলাবদ্ধতার নিমজ্জিত হওয়ার কারণ গুলোর মধ্যে পাগলিছরা খালের মুখাংশ সহ বড় ড্রেন গুলো খনন না করা,ডাস্টবিন বন্ধ করার কারণে শহরের এক প্রান্ত হতে আরেক প্রান্তে মটর চালিত ভ্যান দিয়ে ১-২ ভ্যান ময়লা নিয়ে পরিচ্ছন্ন কর্মীদের গলদগর্ম অবস্থা, অসুস্থতা, অনীহায় অন্য পেশায় চলে যাওয়ার প্রবণতায় শুরু হয়ছে।
হাইওয়ে সহ রাস্তার পাশে পিকআপ ও ভ্যান গুলো সুযোগ মতো ঢেলে দিচ্ছে। দায় পড়ে পরিচ্ছন্ন কর্মীদের উপর।এতে পরিবেশ দুষণ দুর্গন্ধময় অন্যদিকে বাসাবাড়ির দৈনিক ময়লা আবর্জনা অপসারণ না করায় মানুষ অতিষ্ঠ হয়ে রাস্তা, খাল ড্রেনে, ময়লা আবর্জনা ফেলছে।বাড়ছে জলাবদ্ধতা।পৌরসভা কে অকার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়েছে।গতকাল সরজমিনে গিয়ে দেখা যায় পশু হাসপাতালের সামনের ডাস্টবিন বন্ধ হলেও বন্ধ হয়নি এসএসকে রোড ডাক্তার পাড়া,মিজান রোডের ডাস্টবিন গুলো। পৌরম বাসিন্দারা নিজেরাই বালতি,পোটলা ছুঁড়ে দিচ্ছে রাস্তার পাশে গড়িয়ে পড়ছে ড্রেনে। আশঙ্কা করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে উতরাংশ ও হাইওয়ে, এসএসকে রোড,থানা পুকুর পাড়ের পরিস্থিতি তৈরি হবে। দোষী সাব্যস্ত্ সুপারভাইজার সহ পরিচ্ছন্ন কর্মীরা। গত কয়েক মাস যাবত এ নিয়ে বাকবিতণ্ডা লেগেই আছে । রাস্তার পাশে খাবার বিক্রি কারী সহ ভ্যানগাড়ীতে সব্জি, ফলমূল বিক্রি করে ময়লা আবর্জনার খোলা ও বস্তায় ভরে রেখে যাচ্ছে রাস্তার পাশে পুকুর, খাল পাড়ে সহ খালে,সার্বক্ষণিক এদের পাহারা দিয়ে রাখা যায়? এদের উচ্ছেদ করতে গেলে মানবতার ফেরিওয়ালা নামক রাজনৈতিক দলের নেতাদের নেতা,কিছু হলুদ সাংবাদিক মহল ধুঁয়া তুলে গরীবের পেটে লাথি অন্যদিকে আঙ্গুল তুলে সুপারভাইজার সহ পরিচ্ছন্ন কর্মীদের উপর।
শহরের ময়লা আবর্জনা অপসারণ গাড়ী গুলোর সঠিক সময় ও কাজের রুটিন নিয়ে তৈরি হয়েছে আরেক গোঁজামিল পরিস্থিতি। সময় রুটিন ছাড়া কোন কাজেই সুফল পাওয়া যায় না। যা কাম্য হতে পারে না।ফেনীন পৌরসভার হোক দেশের মডেল কিন্তু মুলত হচ্ছে না মানুষের অসচেতনতার কারনে, আইন ও বর্জ্য ব্যবস্থাপনা দিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন কররে চলছ। বিগত সরকারই ভালো ছিলো প্রমাণে মরিয়া সুযোগ সুবিধা, বাড়ী গাড়ী, অর্থ বিত্ত অট্টালিকার পাহাড়ে পর্বতে আরোহনকারীরাই বসে আছে চেয়ার পদ পদবীতে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত