বিশেষ প্রতিনিধি ( ক্রাইম)
ওমর শরিফ ফরহাদ
সেনবাগ থানাধীন সেবার হাট বাজার ‘দরজা_গ্যালারি “নামক দোকানের সামনে হতে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ, সেনবাগ থানার নেতৃত্বে একটি দল অদ্য ২৬/০৭/২৫ইং তারিখ দুপুর অনুমান ১:০০ ঘটিকার সময় অনুমান ৬০০০(ছয়) হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজন আটক হয়েছে। গ্রেফতারকৃত কাবিলপুর ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী মমিনুল হকের ছেলে মোতালেব (৪০),ও তার সহযোগী সেনবাগ পৌরসভা ৯ নং ওয়ার্ডের বেলালের ছেলে সাইফুদ্দিন রাকিব(২৫)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় মোতালেব ও পলাতক বুলেট ফারুক প্রকাশ মুন্না নামের দুজন মাদক ব্যবসায়ী ফেনী থেকে মাদকের চালান নিয়ে সেবারহাট বাজারে এসে রাকিবের কাছে হস্তান্ত করার সময় স্থানীয় জনতা সহায়তায় সেনবাগ থানা পুলিশ দুজনকে আটক আটক করেন। তাদের হেফাজত হতে ছয় হাজার পিস ইয়াবা এবং ইয়াবা লেনদেনের নগদ ১৩,৬০০/- হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

