সোমবার, মার্চ ২৩, ২০২৬

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কেপপ গার্ল গ্রুপ আইটজির সঙ্গে যোগ দেন লামিনে ইয়ামালরা

আপডেট:

দক্ষিণ কোরিয়ায় প্রাক-মৌসুম সফরে ভিন্নমাত্রার অভিজ্ঞতা উপহার দিয়েছেন বার্সেলোনা ফুটবলাররা। জনপ্রিয় কেপপ গার্ল গ্রুপ আইটজির সঙ্গে যোগ দেন লামিনে ইয়ামাল, আলেহান্দ্রো বালদে ও রবার্ট লেভানদোভস্কি। এ সময় একসঙ্গে ছবি তোলার পাশাপাশি নাচের স্টেপ মেলান বার্সা তারকারা।জাপানে ভিসেল কোবেকে ৩-১ গোলে হারানোর পর সিউলে এফসি সিউলকে ৭-৩ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। সোমবার দেগু এফসির মুখোমুখি হবে কাতালানরা। ম্যাচের আগে এই শোবিজ রঙে রাঙানো আয়োজন যেন ফুটবলারদের মনোবল ও ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিল।স্পটিফাইয়ের সঙ্গে চুক্তির পর থেকেই বিশ্ব সংগীত জগতের সঙ্গে বার্সেলোনার বন্ধন গভীর হচ্ছে। এর আগে ড্রেক, কোল্ডপ্লে, রোসালিয়া, ট্রাভিস স্কটসহ একাধিক তারকার লোগো তাদের জার্সিতে দেখা গেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো কেপপ সেনসেশন আইটজি।দেগুর পর বার্সা ইউরোপে ফিরে হোয়ান গ্যাম্পার ট্রফিতে এফসি কোমোর মুখোমুখি হবে। এরপর লা লিগার নতুন মৌসুমে প্রথম ম্যাচে মায়োর্কার মাঠে নামবে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত