রবিবার, মার্চ ২২, ২০২৬

বিপুল পরিমান ভেজাল যৌন উত্তেজক ওষুধ সহ ২ জন গ্রেফতার

আপডেট:

চট্টগ্রাম সিএমপি পাঁচলাইশ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক ৫০,১৭,০০০ টাকা মূল্যের অবৈধ ও ভেজাল যৌন উত্তেজক ঔষধ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।পাঁচলাইশ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নুরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ১৮ আগস্ট ২০২৫ রাত ১১:৪০ মিনিটে ষোলশহর তালতলা বন গবেষণাগার স্কুলের দক্ষিণ পাশে সোনিয়ার মায়ের কলোনীতে অবস্থিত রোকসানা বেগমের টিনশেড ভাড়াঘরে অভিযান পরিচালনা করে বিপুল যৌন উত্তেজক ভেজাল ঔষধ সহ হাতেনাতে ২ জনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে ৪৫০ কৌটা যৌন উত্তেজক বড়ি ( love forever, Manufactured by Elite Corruption) যার বাজার মূল্য ৮,৯৫,৫০০ টাকা, ০২। ১,২০০ প্যাকেট সবুজ রঙের যৌন উত্তেজক পাউডার (Elite Forever Natural Drinking Powder) – মূল্য ২৭,৪৮,০০০ টাকা, ০৩। ৬০০ প্যাকেট নীল রঙের যৌন উত্তেজক পাউডার (Elite Corporation) মূল্য ১৩,৭৪,০০০ টাকা, সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৫০,১৭,০০০ টাকা মূল্যের অবৈধ ও ভেজাল যৌন উত্তেজক ঔষধ সামগ্রী উদ্ধার পূর্বক জব্দ করা হয়। সেই সময় আমীর হোসেন (২২) ও কফিল উদ্দিন (২০) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। অন্য আসামিরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী দ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত