মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

ফেনীতে মাদকের বিরুদ্ধে যুব ও নাগরিক সমাজের রুখে দাঁড়ানোর আহ্বান

আপডেট:

​ফেনী প্রতিনিধি:ফেনী শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় সচেতন নাগরিক সমাজ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আরামবাগ, দাউদপুর এবং লালপোলসহ ফেনীর চিহ্নিত বেশ কয়েকটি মাদক স্পটে গত কয়েক দিনে ফেনী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে।এদিকে, মাদক ব্যবসার প্রসার এবং তরুণ প্রজন্ম বিপথগামী হওয়ার আশঙ্কায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এরই ধারাবাহিকতায় ফেনী ১৮ নম্বর ওয়ার্ডের সচেতন যুব সমাজ ও সর্বস্তরের নাগরিকেরা একটি বিশাল প্রতিবাদ ও সচেতনতামূলক মিছিল বের করেন।​মিছিলে অংশগ্রহণকারীরা মাদকের ভয়াবহ চিত্র তুলে ধরে এলাকাকে সম্পূর্ণ মাদক মুক্ত করার দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করেন।সমাবেশ ও মিছিলে বক্তারা বলেন, “মাদক কোনো সমাধানের পথ হতে পারে না; আমাদের সন্তানদের হাতে মাদকের বদলে শিক্ষার আলো তুলে দিতে হবে।” তরুণ সমাজকে মাদকের কড়াল থাবা থেকে রক্ষা করতে এবং মাদকের বিস্তার রোধে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জোরালো আহ্বান জানান তারা।এলাকাবাসীর প্রত্যাশা, পুলিশি অভিযানের পাশাপাশি সামাজিক এই প্রতিরোধ ফেনী থেকে মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত