ফেনী প্রতিনিধি:ফেনী পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ৯ বোতল বিদেশী মদসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ফেনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পিটিআই স্কুলের বিপরীত পাশে এ অভিযান চালানো হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— লক্ষ্মীপুরের উত্তর চরবংশী গ্রামের মৃত সোহাগ মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২৪), নেত্রকোণার কমলাকান্দার রংছাতী গ্রামের আঃ হামিদের ছেলে মোঃ রেজাউল করিম (২৪), একই থানার হরিনাকুড়ি গ্রামের ইছমত মিয়ার ছেলে মোঃ রুবেল হোসেন (২২) এবং ফেনী সদরের রামপুর এলাকার আলী আজগরের ছেলে মোঃ হৃদয় (২২)।পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ৯ বোতল বিদেশী মদসহ চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

