বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

গণমাধ্যম নাম শুনলেই যাদের ইচিং ও হলুদ সাংবাদিকতা

আপডেট:

ফকরুল ইসলাম
সম্পাদক
নয়াকাল

গণমাধ্যম নাম শুনলেই যাদের ইচিং হয়ঃ যারা সাংবাদিক নাম শুনলেই চাঁ’দা’বাজ বলেনতাদের বলছি, আপনি এবং আপনার চো’দ্দগু’ষ্টির লোক জন কোন সাংবাদিক কে কত টাকা চাঁদা দিয়েছে বা দিছেন? নগদে না চেকে দিয়েছেন? যদি সুনির্দিষ্ট এভিডেন্স থাকে দয়া করে জাতির সামনে প্রমান সহ প্রকাশ করুন।ভাল মন্দের দেশ এই বাংলাদেশ। এখানে ভাল খারাপের সংমিশ্রণ থাকবে। কিন্তু কথা বা নিউজ আপনার বিপক্ষে গেলে চাঁ’দা’বাজ বলে আখ্যায়িত করার ট্রেডিশন টা পরিবর্তিত বাংলাদেশ থেকে দূর করুন। কারো সম্পর্কে না জেনে না বুজে ঢালাও মন্তব্য থেকে বিরত থাকুন।আপনার আ’কা’ম কু’কা’ম খবরে না আনতে আপনি যখন গণমাধ্যম কর্মির পা চেপে ধরেন অথবা টাকার অপার দেন তখন এই সাধু সাজার বিষয় টি কই থাকে? চাঁ’দাবা’জ বা হলুদ গণমাধ্যম প্রতিষ্ঠিত করার পিছনে আপনার কি কোন দায় নেই? লোকে আপনার অপ’কর্ম জানবে সমাজে নি’ন্দিত হবেন এই ভয়ে যখন খবর না চাপানোর অনুরোধ করেন তখন কই থাকে আপনার নীতি বাক্য? এই দেশের সকল সেক্টর কে ক’লং’কি’ত করার পিছনে আপনার কতটুকু ভূমিকা আছে আগে সেটা রিয়েলাইজ করুন। আপনি আপনার প্রয়োজনে যে কোন সেক্টরে চাঁ’দা দিবেন সিস্টেম টাকে ক’লং’কি’ত করবেন আর অন্যের বেলায় সাধু সেঝে ভাষন দিবেন অন্যকে চাঁ’দাবা’জ ধা’ন্দাবাজ বলবেন এরকম দ্বিচারিতা থেকে নিজেকে সংশোধন করুন। এতে সমাজ তথা দেশ শুধরাবে। যার কাজ তাকে করতে দিন সত্যি প্রকাশ করতে দিন। সত্যি হজম করা শিখুন তাহলে কাউকে নিজের পাপ ডাকতে তৈল আর চাঁ’দা দিতে হবে না। কোন সেক্টরে গিয়ে নিজের কাজটি সহজে আদায় করতে কাউকে ঘুষ দিবেন না। সিষ্টেম ও নিয়ম অনুযায়ী চলুক এবং চলুন। অন্যের টপিকস এ আইসা বাম হাত ঢুকানো ও নীতি বাক্য প্রসবের আগে, কাকে কখন কত টাকা চাঁদা দিয়েছেন, কে আপনার পাঁকা ধানে মই দিয়েছে সেটা প্রমানসহ হাজির করুন।উজবুক আর গন্ড মূর্খের মত যেখানে সেখানে নিজের পন্ডিত্য জাহির করা থেকে বিরত থাকুন। কাউকে কিছু বলার আগে নিজের জায়গা টা পরিস্কারের পাশা-পাশি ওজন টাও মেপে নিলে, ভূল হওয়ার শঙ্কা কম থাকে বৈকি।

বিজ্ঞাপন

বি:দ্র – আমি গণমাধ্যমের ছাত্র মাত্র। শিখছি। শিখবো অনন্ত কাল। নিজেকে এখনো মানুষ মনে করি তাই ভূলের উর্ধে নই। তবে হু’ম’কি ধা’মকি এগুলো ছোটকাল থেকেই ডোন্ট কেয়ার। তাই এখনো সিদ্ধান্ত ও গন্তব্য হীন।।।।।

সুত্র ফেইসবুক

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত