শুক্রবার, মার্চ ২০, ২০২৬

ইতালীতে পতিতাবৃত্তি মাদক কারবারি ১১ জন কলম্বিয়ান গ্রেফতার

আপডেট:

ইতালির রাজধানী রোমে একটি সংবদ্ধ দল দীর্ঘদিন ধরে মাদক ও পতিতা বৃত্তি চালিয়ে আসছিলো। কলম্বিয়ান এই চক্রটি বিভিন্ন ভাবে তরুণীদের ইতালি নিয়ে এসে বিভিন্ন বাসা, হোটেল, রিসোর্ট এই সব মেয়ের দিয়ে পতিতা বৃত্তি করতে বাধ্য করতো। ক্যারাবিয়ানির গোয়েন্দা দল তাদেরকে অনুসরণ করছিলো। পাবলিক প্রসিকিউটর অফিসের “বিস্তৃত এবং গুরুতর অপরাধ” বিভাগের ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে একটি জটিল তদন্তের পর,এই দলটি গ্রেফতার করে। সুত্র বলছে রোমে দক্ষিণে এরা বসবাস করতো। এই সব মেয়েদের থাকা, খাওয়া এরা ব্যাবস্থা করতো। মাদক ও পতিতা বৃত্তি না করতে চাইলে ভয় প্রদর্শন করে এই বাধ্য করতো। এরা ২৪ ঘন্টা খদ্দরদের সাথে যোগাযোগ করে এই অবৈধ কার্যকালাপ পরিচালনা করতো। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক নিয়োগ, পতিতাবৃত্তিতে প্ররোচনা এবং শোষণ এবং মাদক ব্যবসার উদ্দেশ্যে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত