বুধবার, মার্চ ১১, ২০২৬

রাজধানী রোমে বিভিন্ন এলাকায় বাংলাদেশীদের উপর হামলা প্রতিবাদে বিক্ষোভ ডাক

আপডেট:

ইতালির রাজধানী রোম- প্রবাসী বাংলাদেশিদের অন্যতম কেন্দ্রস্থল। কিন্তু সাম্প্রতিক একের পর এক সন্ত্রাসী হামলায় আতঙ্ক আর উদ্বেগে ভরপুর হয়ে উঠেছে প্রবাসী সমাজ।বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও তুসকোলানা সমাজ কল্যাণ সমিতির সহ সভাপতি জাহাঙ্গীর আলম সায়েদ পেরুভিয়ান স/ন্ত্রা/সীদের ছু/রিকা/ঘাতে গুরুতর আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন, আর প্রবাসী সমাজে নেমে এসেছে চরম ক্ষোভ ও উদ্বেগের ছায়া।এই নৃশংস ঘটনার প্রতিবাদে তুসকোলানা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ২১ অক্টোবর সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে বিক্ষোভ কর্মসূচি।
২৭ অক্টোবর, সোমবার বিকেল ৩টা, রোমের Piazza dei Consoli পার্ক থেকে শুরু হবে বিক্ষোভ মিছিল, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হবে Piazza San Giovanni Bosco তে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে।
উক্ত বিক্ষোভ সমাবেশে রোমের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠন সহ সকল প্রবাসী বাংলাদেশিদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সংগঠনটি।
Liton Choudhury face book collected

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত