বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

ওয়াশিংটন সুন্দর এবং সাহিবা বালি কফি ডেটে আড্ডা প্রেমের গুঞ্জন

আপডেট:

ভারতীয় ক্রিকেট দলের জনপ্রিয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর এবার আলোচনায় তার ক্রিকেট পারফরম্যান্সের জন্য নয়, বরং ব্যক্তিগত জীবন নিয়ে! সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এক নতুন গুঞ্জন—ক্রিকেট মাঠের এ তারকা কি সত্যিই ক্রীড়া উপস্থাপিকা সাহিবা বালির প্রেমে পড়েছেন?কে এই সাহিবা বালি? সাহিবা বালি হলেন স্টার স্পোর্টস নেটওয়ার্কের জনপ্রিয় ক্রীড়া উপস্থাপিকা। তিনি শুধু একজন দক্ষ উপস্থাপকই নন, একজন সফল অভিনেত্রীও। তার অভিনীত বলিউড সিনেমা যেমন ল্যাইল্যা মজনু, বার্ড অব ব্লাড এবং ডিয়ার মায়া ইতিমধ্যেই তাকে পরিচিত মুখে পরিণত করেছে। সাহিবা বর্তমানে একজন প্রভাবশালী ব্র্যান্ড ক্রিয়েটর হিসেবে কাজ করছেন, এবং তার ইনস্টাগ্রাম ও ইউটিউব কনটেন্টে রয়েছে ক্রীড়া ও লাইফস্টাইলের মিশ্রণ।গুঞ্জনের শুরু: গুঞ্জনের শুরুটা ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে, যখন দুবাইতে ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগের দিন একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, ওয়াশিংটন সুন্দর এবং সাহিবা বালি কফি ডেটে আড্ডা দিচ্ছেন। মুহূর্তেই সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে তোলপাড় শুরু হয়। তাদের এই ঘনিষ্ঠ দৃশ্য দেখে অনেকে ধারণা করছেন, তারা শুধুমাত্র বন্ধু নন, বরং আরও কিছু!

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত