বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

৬ই ডিসেম্বর ফেনী মুক্ত দিবসের মহানায়ক জাফর ইমাম।

আপডেট:

রাজিব সরোয়ার

গত ৬ই ডিসেম্বর ছিলো ফেনী মুক্ত দিবস। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ফেনী শত্রুমুক্ত হওয়ার গুরুত্বপূর্ণ ছিলো এই জন্যে যে, ঢাকা চট্রগ্রামের সংযোগস্থলে ভারত সীমান্ত ঘেঁষা ফেনীর অবস্থান। ফেনী শত্রুমুক্ত হওয়ার কারনে পাক বাহিনীর যুদ্ধের যে অপারেশন প্ল্যান ছিলো তা বিচ্ছিন্ন হয়ে যায়। ফেনী মুক্ত দিবসের মহানায়ক মুক্তি যুদ্ধের ২ নাম্বার সেক্টর এর সাব সেক্টর কমান্ডার ও দশম ইষ্ট বেংগল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা কর্নেল (অব:) জাফর ইমাম বীর বিক্রম। আমেরিকার সহ অনেক দেশের আর্মি একাডেমিতে এই যুদ্ধের কৌশল পাঠ্য বইয়ে লিপিবদ্ধ রয়েছে। এটি নবীন আর্মি অফিসারদের পড়ানো হয়। মুলত ৬ই ডিসেম্বরে পাকিস্তানি বাহিনীর সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে বাংলাদেশের লাইফ লাইন ফেনী শত্রুমুক্ত হওয়ায় মুক্তিযুদ্ধের বিজয় তরাম্বিত হয়। বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব:)জাফর ইমাম বীর বিক্রম ফেনী মুক্ত দিবস উপলক্ষে ফেনীবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। মুক্তি যোদ্ধাদের জন্য দোয়া চেয়েছেন।৬ই ডিসেম্বর যথাযোগ্য ভাবে ফেনী মুক্ত দিবস পালন হওয়ায় ফেনী জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। এইদিনে ভারত সরকার বাংলাদেশ কে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দে। ভারত সরকার এর স্বীকৃতি বাংলাদেশের বিজয়কে তরাম্বিত করে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত