নাপোলির কাসাভাতোরে (Casavatore) এলাকায় গতকাল রাত ১টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২৫ বছর বয়সী এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।
– নিহত তরুণের নাম মোহাম্মাদ নায়েম (Nayem); তিনি একটি ইলেকট্রিক বাইক চালিয়ে যাচ্ছিলেন।
একটি ছোট প্রাইভেট কার তাকে সজোরে ধাক্কা দেয় এবং চালক গাড়ি না থামিয়েই মুমূর্ষু অবস্থায় তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়।দুর্ঘটনাটি ঘটেছে ভিয়া মার্কনি এলাকায়; ঘটনাস্থলে কাসোরিয়া স্টেশনের কারাবিনিয়েরি পুলিশ পৌঁছে আলামত সংগ্রহ করেছে। ঘাতক গাড়িটি একটি ‘উতিলিভারিয়া’ বা ছোট সাইজের গাড়ি ছিল বলে জানা গেছে। এরি মধ্যে আঘাত চালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ক্যারাবিয়ান পুলিশ সুত্র নিশ্চিত করেছে। পলাতক চালকের বিরুদ্ধে দুইটি মামলা ‘সড়ক হত্যা’ (Omicidio stradale) এবং সাহায্য না করে পালিয়ে যাওয়ার (Omissione di soccorso) গুরুতর অভিযোগ আনা হবে।
সুত্র : হ্যালো ইতালি, ইতালিনিউজ

