নিয়মিত অভিযানে অংশ হিসাবে, যথাযথ কর্তৃপক্ষের আদেশ কার্যকর হচ্ছে কিনা তা দেখতে গিয়ে ফলের দোকানে নিয়ম লংঘন পালেরমোতে কারাবিনিয়েরি শ্রম পরিদপ্তরের (NIL) অভিযানে একটি ফলের দোকান থেকে ৬ জন সম্পূর্ণ অবৈধ বা চুক্তিহীন কর্মী শনাক্ত করা হয়েছে। দোকানটিতে কর্মরত মোট ১৩ জন কর্মীর মধ্যে ৬ জনই ছিলেন ‘ইন নেরো’ (In Nero) বা সরকারি নথিপত্রের বাইরে এবং একজন ছিলেন অনিয়মিত।মোট কর্মীর ১০ শতাংশের বেশি অবৈধ হওয়ায় তাৎক্ষণিকভাবে ব্যবসা প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িক স্থগিত (Suspended) করা হয়েছে। আইন লঙ্ঘনের দায়ে মালিককে ২৮,৪০০ ইউরো প্রশাসনিক এবং ১১,০০০ ইউরো সংশোধনী জরিমানা বা ‘অ্যামেন্ডা’সহ মোট প্রায় ৪০ হাজার ইউরো দণ্ড দেওয়া হয়েছে। দোকানে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা, ঝুঁকি মূল্যায়ন নথিপত্র আপডেট না থাকা এবং প্রশিক্ষণ না দেওয়ার মতো গুরুতর নিরাপত্তা ত্রুটি পাওয়া গেছে। শ্রম পরিদপ্তরের অনুমতি ছাড়াই দোকানে সিসিটিভি ক্যামেরা বসানোর অভিযোগও প্রমাণিত হয়েছে, যা কর্মীদের গোপনীয়তা আইনের লঙ্ঘন।

