রোম, ইতালি: যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকসহ সকল মুসলিম উম্মাহ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। রাজধানী রোমসহ ইতালির বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিরা খোলা মাঠ ও মসজিদে ঈদের নামাজ আদায় করেন। ইতালি প্রধানমন্ত্রী মেলোনি ইতালিতে বসবাসরত সকল মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানান।
ভিক্টোরিয়া পার্কে বিশাল ঈদ জামাত
রোমের ঐতিহাসিক ভিক্টোরিয়া পার্কে খোলা ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এখানে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি ও বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিম অভিবাসীরা একত্রিত হয়ে নামাজ আদায় করেন। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এই জামাতে অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সামাজিক ও আঞ্চলিক নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
ঈদের এই আনন্দঘন মুহূর্তে একে অপরের সাথে কুশল বিনিময় করেন প্রবাসীরা। বাংলাদেশ সমিতি ইতালির নেতৃবৃন্দ এবং বৃহত্তর নোয়াখালী সমিতি ইতালির সভাপতি আলাউদ্দিন শিমুল ভুঞাঁ সকালে সমবেত মুসল্লিদের সাথে শুভেচ্ছা ও ঈদ পরবর্তী কুশল বিনিময় করেন। প্রবাসের কর্মব্যস্ত জীবনে এই মিলনমেলা এক টুকরো বাংলাদেশের আমেজ তৈরি করে।
রাজধানী রোমের বিভিন্ন মসজিদে ঈদ জামাত
ভিক্টোরিয়া পার্কের পাশাপাশি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত মসজিদগুলোতেও ধর্মপ্রাণ মুসল্লিরা ভিড় করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
তরপিনাত্তারা মসজিদ,ফন্তুলুংগ মসজিদ,সেন্তোশেল্লে মসজিদ,করনেলিয়া মসজিদ,ইতালির প্রতিটি প্রান্তেই ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা যার যার নিকটস্থ মসজিদে ঈদের নামাজ আদায় করার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন তারা।
ইতালিতে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
আপডেট:

