নিজস্ব প্রতিবেদক | ঢাকা ১৬ এপ্রিল, ২০২৬রাজধানীর কাফরুল থানায় দায়ের করা অপহরণ ও ছিনতাই মামলার দীর্ঘ ৫ বছর পলাতক থাকা দুর্ধর্ষ আসামি মো. শাহাদাত হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত শাহাদাতের বাড়ি বরিশাল জেলার বিমানবন্দর থানার চন্দ্রপাড়া গ্রামে। তার পিতার নাম মো. হাবিবুর রহমান এবং মাতার নাম মোসা. মুকুল বেগম।
ঘটনার প্রেক্ষাপট ও মামলা মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ৬ ডিসেম্বর রাজধানীর মহাখালীস্থ ইউসুফ লাইন পার্কের সামনে থেকে এক নারীকে একটি প্রাইভেটকারে জোরপূর্বক অপহরণ করা হয়। অপহরণকারীরা ভুক্তভোগীকে বিভিন্ন স্থানে নিয়ে মারধর করে এবং তার কাছ থেকে ল্যাপটপ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এক পর্যায়ে তাকে সিলেটে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও পরে ফার্মগেট এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারীরা।এই ঘটনায় ২০২১ সালের ১০ ডিসেম্বর কাফরুল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পেনাল কোডের বিভিন্ন ধারায় একটি মামলা (মামলা নং- ১০) দায়ের করা প্রাথমিকভাবে পুলিশ একজন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দিলেও বাকি দুই অভিযুক্ত অজ্ঞাত থেকে যায়। পরবর্তীতে ২০২৩ সালে আদালতের নির্দেশে সিআইডি মামলাটির পুনরায় তদন্তভার গ্রহণ করে।সিআইডির তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য:
ঘটনার সময় ব্যবহৃত প্রাইভেটকারটির চালক ছিল এই শাহাদাত হোসেন।
প্রাযুক্তিক বিশ্লেষণের মাধ্যমে দেখা যায়, ঘটনার দিন শাহাদাত মূল অভিযুক্তের সাথে নিয়মিত যোগাযোগ রাখছিল।গ্রেফতার এড়াতে শাহাদাত গত ৫ বছর ধরে নিজের পরিচয় লুকিয়ে সুকৌশলে আত্মগোপন করে ছিল।সিআইডির ঢাকা মেট্রো-পশ্চিম ইউনিটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ তাকে কাফরুল এলাকা থেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদাত উক্ত ঘটনার সাথে নিজের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
সিআইডি জানায়, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া এই চক্রের সাথে জড়িত অন্যান্য অভিযুক্তদের ধরতেও অভিযান অব্যাহত আছে।
সূত্র: ঢাকা মেট্রো-পশ্চিম ইউনিট, সিআইডি।
সিআইডির জালে অপহরণকারী ও ছিনতাইকারী শাহাদাত শেষ রক্ষা হলোনা
আপডেট:

