বুধবার, এপ্রিল ২২, ২০২৬

​​১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের বিশাল র‍্যালি ও সমাবেশের ডাক

আপডেট:

​রোম, ইতালি: আগামী ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইতালিতে বসবাসরত বাংলাদেশি শ্রমজীবী মানুষ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এক বিশাল র‍্যালি ও সমাবেশের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আজ অনুষ্ঠিত এক সভায় মহিলা নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
​কর্মসূচির সময়সূচী ও অবস্থান:
​শ্রমিকদের অধিকার আদায়ের এই লড়াইতে বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে:
​সকাল ৯:৩০ মিনিট: মিছিলের মূল যাত্রা শুরু হবে Tuscolana (Numidio Quadrato) থেlকে। এই সমাবেশের সহযোগিতায় থাকবে তুসকোলানা বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ।
​সকাল ১০:৩০ মিনিট: মহিলা নেতৃবৃন্দ ব্যানারসহ Torpignattara (Via Casilina- 639) গির্জার সামনে অবস্থান গ্রহণ করবেন এবং মূল মিছিলে যোগ দেবেন।
​সকাল ১১:৩০ মিনিট: Centocelle ঐক্য পরিষদের তদারকিতে Piazza Mirti-তে সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
​পুরো কর্মসূচির সমন্বয়ে থাকবে ‘ধূমকেতু’ সংগঠন এবং সার্বিক তত্ত্বাবধানে থাকবে Comitato BACHCU e’ Innocente।আমাদের দাবি ও লক্ষ্য:আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, ১লা মে কেবল উৎসবের দিন নয়, বরং এটি শোষণের বিরুদ্ধে সংগ্রামের দিন। ডেলিভারি রাইডার, কৃষি শ্রমিক এবং ছোট ব্যবসায়ীদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই এই আন্দোলনের মূল লক্ষ্য। সভায় উত্থাপিত প্রধান দাবিগুলো হলো:
​আর্থিক নিরাপত্তা: প্রকৃত মজুরি বৃদ্ধি, ১৩ ও ১৪ মাসের বোনাস এবং নিশ্চিত গ্র্যাচুইটি (TFR) প্রদান।
​নাগরিক অধিকার: ইতালিতে জন্ম নেওয়া সকল শিশুকে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব প্রদান।
​আবাসন ও লিগ্যাল সাপোর্ট: পৌরসভার মাধ্যমে বাসা ভাড়া নিয়ন্ত্রণ এবং হয়রানি ছাড়া ডকুমেন্টস নবায়ন। ঈদসহ সকল ধর্মের শ্রমিকদের জন্য নিজ নিজ ধর্মীয় ছুটি ঘোষণা।
​গৃহিণীদের সুরক্ষা: গৃহিণীদের ঘরের কাজকে রাষ্ট্রীয় বীমার (INAIL) আওতায় আনা।
​আসন্ন অন্যান্য কর্মসূচি:
​শ্রমিক দিবসের র‍্যালির পাশাপাশি আগামী দিনগুলোতে আরও বেশ কিছু অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে:
​২৫ এপ্রিল: সকাল ১১টায় দাবা খেলা (Parco Sangalli)।
​১০ মে: দুপুর ১টায় ইতালীয় সংগঠনের অংশগ্রহণে প্রীতিভোজ (Largo Bartolomeo Perestrello)।
​৩০ মে – ২ জুন: চার দিনব্যাপী ঈদ পুনর্মিলনী ও বর্ষবরণ (Prenestina মাঠ)।
​২১ জুন: রবিবারের মহাসমাবেশ
​ধূমকেতু সংগঠন স্পষ্ট জানিয়েছে যে, তারা কোনো CAF বা বাণিজ্যিক আইনি প্রতিষ্ঠান নয়। তারা সম্পূর্ণ স্বাধীনভাবে (Indipendente) নিজস্ব সদস্যদের নাগরিকত্ব, ফ্যামিলি নুল্লা-অস্তা এবং প্রশাসনিক সমস্যার সমাধানে কাজ করে। তারা কোনো মধ্যস্থতাকারী হিসেবে নয়, বরং সরাসরি সেবায় বিশ্বাসী।
​রোম, ইতালি: আগামী ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইতালিতে বসবাসরত বাংলাদেশি শ্রমজীবী মানুষ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এক বিশাল র‍্যালি ও সমাবেশের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আজ অনুষ্ঠিত এক সভায় মহিলা নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এই সিদ্ধ

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত