বুধবার, মে ৬, ২০২৬

নেশাগ্রস্ত অবস্থায় ব্রেসিয়ায় তিউনিসীয় যুবকের তাণ্ডব

আপডেট:

ব্রেসিয়া, ইতালি: ইতালির ব্রেসিয়া শহরের ভিয়ালে ইউরোপা মেট্রো স্টেশনের কাছে ২৩ বছর বয়সী এক তিউনিসীয় যুবকের ভয়াবহ তাণ্ডবে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। নেশাগ্রস্ত অবস্থায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি করা ওই যুবককে আটক করতে গিয়ে পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের ব্যাপক নাজেহাল হতে হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকটি নেশাগ্রস্ত অবস্থায় মেট্রো স্টেশনের সামনে মাতলামি ও বিশৃঙ্খলা শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা ‘১১৮’-র স্বাস্থ্যকর্মীরা এগিয়ে আসেন। তবে চিকিৎসা সহায়তা নিতে অস্বীকার করে উল্টো স্বাস্থ্যকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় সে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে যুবকটি পুলিশ সদস্যদের ওপরও চড়াও হয় এবং তাদের আহত করার চেষ্টা করে।পুলিশের ওপর হামলা ও সরকারি সম্পত্তি নষ্ট, পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে পুলিশ তাকে বলপ্রয়োগ করে আটক করে। তবে পুলিশের গাড়িতে তোলার পরও তার তাণ্ডব থামেনি। থানায় নিয়ে যাওয়ার পথে সে পুলিশের গাড়ির জানালার কাঁচ ভেঙে চুরমার করে দেয় এবং সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি করে।পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে যে, অভিযুক্ত ওই যুবক ইতালিতে রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত (Refugee) হিসেবে অবস্থান করছিল। তবে তার রেকর্ড মোটেও পরিচ্ছন্ন নয় ইতিপূর্বেও তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ রয়েছে। এমনকি তাকে এলাকা ত্যাগের নির্দেশ (foglio di via) দেওয়া হলেও সে তা অমান্য করে শহরেই অবস্থান করছিল।
​কঠোর ব্যবস্থা ও বহিষ্কারের প্রস্তুতি ব্রেসিয়ার পুলিশ কমিশনার পাওলো সারতোরি এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন। তিনি ইতিমধ্যে রিফিউজি কমিশনের কাছে ওই যুবকের রাজনৈতিক আশ্রয়ের আইনি মর্যাদা দ্রুত বাতিলের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন।বর্তমানে ওই যুবকের বিরুদ্ধেসরকারি কাজে বাধা প্রদান সরকারি সম্পত্তি নষ্ট অশালীন আচরণ ও মাতলামি ইত্যাদি অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার রাজনৈতিক আশ্রয়ের মর্যাদা বাতিল হওয়া মাত্রই তাকে বিশেষ বিমানে করে সরাসরি তার নিজ দেশ তিউনিসিয়ায় বহিষ্কার করা হবে। ইতালিতে রাজনৈতিক আশ্রয় পেয়েও বারবার আইন অমান্য এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে এই যুবককে এখন কঠিন আইনি পরিণতির মুখোমুখি হতে হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত