ইতালি প্রতিনিধি: ইতালির কাস লিনো (Ca’ Lino) এলাকায় কাজে যাওয়ার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জন অভিবাসী শ্রমিক প্রাণ হারিয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে ৯ জন আরোহীসহ একটি মিনিভ্যান রেলিং ভেঙে নদীতে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা সবাই মরক্কোর নাগরিক হলেও ওই গাড়িতে থাকা বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিকসহ বাকি ৬ জন অলৌকিকভাবে বেঁচে ফিরেছেননিহতরা হলেন আবদেল ঘানি গারি (৩৩), আল আরবি সাইফি (৩৬) এবং ইয়াসিন মাজি (২৮)। তারা সবাই আদ্রিয়ার ‘কাভানেল্লা পো’ অভিবাসী কেন্দ্রের বাসিন্দা ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রতিদিনের নিয়মিত চালক অসুস্থ থাকায় অভিজ্ঞতাহীন আবদেল ঘানি গাড়িটি চালাচ্ছিলেন। রাস্তার একটি অত্যন্ত বিপজ্জনক বাঁক সম্পর্কে ধারণা না থাকায় গাড়িটি সরাসরি রেলিং ভেঙে নদীতে আছড়ে পড়েপুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে কোনো ব্রেকিংয়ের চিহ্ন পাওয়া যায়নি, যা থেকে ধারণা করা হচ্ছে চালক বাঁকটি সামলাতে একেবারেই খবর পেয়ে দমকল বাহিনীর ডুবুরিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে ৩টি মরদেহ উদ্ধার করেন। গাড়িটি পানিতে তলিয়ে যাওয়ার পর ইঞ্জিন থেকে তেল ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হলে মারঘেরা পেট্রোকেমিক্যাল টিমের বিশেষ সহায়তা নেওয়া হয়। তারা আধুনিক প্রযুক্তির মাধ্যমে নদী দূষণ রোধে কাজ করেন।হতাহত শ্রমিকরা আদ্রিয়ার ‘কাভানেল্লা পো’ (Cavanella Po) নামক একটি বিশাল আবাসিক প্রকল্পে থাকতেন। এখানে কয়েকশ অভিবাসী বসবাস করেন, যার বড় একটি অংশ মরক্কো, সেনেগাল, পাকিস্তান এবং বাংলাদেশের নাগরিক। তারা মূলত স্থানীয় কৃষি খামারগুলোতে সবজি সংগ্রহের কাজ করে জীবিকা নির্বাহ করেন। এই দুর্ঘটনায় পুরো আবাসন কেন্দ্রটিতে শোকের ছায়া নেমে এসেছে।কিওজার মেয়র মাউরো আরমেলাও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি স্বীকার করেন যে, এলাকাটি যাতায়াতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মেয়র আশ্বস্ত করেছেন যে, দুর্ঘটনাপ্রবণ এই রাস্তাটির যাতায়াত পথ পরিবর্তন এবং সংস্কারের পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে। এই রাস্তাটি অভিবাসী শ্রমিকদের যাতায়াতের প্রধান পথ হওয়ায় স্থানীয়রা দ্রুত সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে ৩টি প্রাণ ঝরে যাওয়ার পর টনক নড়ল প্রশাসনের।
তথ্য সুত্র : ভেনিস টুডে/ হ্যালো ইতালি

