নিজস্ব প্রতিবেদক | ফেনী
ফেনী সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর নূর মোহাম্মদ খান (অব:) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সকালে রাজধানী ঢাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।শিক্ষকতার পাশাপাশি প্রফেসর নূর মোহাম্মদ খান একজন সমাজহিতৈষী হিসেবেও পরিচিত ছিলেন। ফেনী বড় মসজিদ মার্কেটে তাঁর একটি হোমিওপ্যাথিক চিকিৎসালয় ছিল, যেখান থেকে তিনি দীর্ঘকাল সাধারণ মানুষকে সেবা দিয়ে গেছেন। মরহুমের প্রতিবেশী ও ঘনিষ্ঠজনদের স্মৃতিচারণে উঠে এসেছে তাঁর বিনয়ী ও ধর্মপ্রাণ ব্যক্তিত্বের কথা। বড় মসজিদ মার্কেটে ব্যবসায়িক সূত্রে যুক্ত এক শোকাতুর প্রতিবেশী জানান, “নামাজের সময় প্রতিনিয়ত মসজিদে স্যারের সাথে দেখা হতো। আজ প্রিয় সেই মানুষটিকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।”তাঁর মৃত্যুতে ফেনীর শিক্ষা অঙ্গন ও সুধীসমাজে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।দৈনিক সকালের কন্ঠ অনলাইন প্রধান সম্পাদক আনোয়ার মোরশেদ মজুমদার (বুলেট) প্রকাশক ও সম্পাদক স্যারে ছাত্রী শারমিন সুলতানা গভীর শোকাভিভূত। এক শোক বার্তায় বলেন
প্রার্থনা করি স্যারকে , মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।
ফেনী সরকারি কলেজের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর নূর মোহাম্মদ খান আর নেই
আপডেট:

