শনিবার, মে ১৬, ২০২৬

ইতালিতে বসবাসরত অভিবাসীদের কর্মসংস্থান ও ভাষাগত দক্ষতা বৃদ্ধির বিশেষ প্রশিক্ষণ

আপডেট:

ইতালিতে বসবাসরত অভিবাসীদের কর্মসংস্থান ও ভাষাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। লাজিও রিজিওন এবং আঞ্চি লাজিও (ANCI Lazio)-র যৌথ উদ্যোগে ‘PRILS Lazio 6’ প্রকল্পের অধীনে এই ফ্রি ল্যাবরেটরি বা কর্মশালাগুলো শুরু হতে যাচ্ছে।​ইউরোপীয় ইউনিয়নের ‘FAMI’ ফান্ড (২০২১-২০২৭)-এর অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের মূল লক্ষ্য হলো নতুন আসা ও পিছিয়ে পড়া প্রবাসীদের ইতালীয় সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করা এবং কর্মক্ষেত্রে তাদের অধিকার সম্পর্কে সচেতন করা।​প্রথম ওয়ার্কশপ (অনলাইন): আগামী ১৩ মে (বুধবার) বিকাল ৫:৩০ টায় এটি অনলাইনে অনুষ্ঠিত হবে। এই সেশনে ইতালিতে কাজের বিভিন্ন ধরনের কন্ট্রাক্ট (শ্রম চুক্তি), শ্রমিকের আইনি সুরক্ষা এবং কর্মক্ষেত্রের অধিকার নিয়ে বিস্তারিত ও হাতে-কলমে শিক্ষা দেওয়া হবে।দ্বিতীয় ওয়ার্কশপ (সরাসরি): আগামী ২০ মে (বুধবার) বিকাল ৫:৩০ টায় রোমের ‘CPIA 7’ কেন্দ্রে (Via delle Azzorre 314) সরাসরি এই ক্লাসটি অনুষ্ঠিত হবে। এখানে মূলত কর্মক্ষেত্রে প্রয়োজনীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে ইন্টারভিউ দেওয়া এবং কাজের বিজ্ঞাপন বোঝার জন্য প্রয়োজনীয় ইতালীয় শব্দভাণ্ডার শেখানো হবে।এই প্রশিক্ষণগুলো মূলত ১৬ বছর বা তার বেশি বয়সী এবং ইতালিতে বৈধভাবে বসবাসরত সকল বিদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।​ইতালীয় শ্রমবাজার সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতে এবং ভাষাগত জড়তা কাটিয়ে উঠতে এই উদ্যোগটি প্রবাসীদের জন্য অত্যন্ত সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত