বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬

ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার”পরিবারের দাবি হত্যা

আপডেট:

​ফেনী প্রতিনিধি: আজ শনিবার ১৬ ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ইলাশপুর এলাকায় জান্নাতুল মাওয়া (২২) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; পূর্ব বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জান্নাতুল মাওয়ার স্বামীর বাড়ি ইলাশপুর এলাকায়। দীর্ঘদিন ধরে পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার কলহ চলছিল। ঘটনার দিন জান্নাতুল মাওয়া শ্বশুরবাড়িতে যাওয়ার পর গ্যাস ও বিদ্যুৎ বিল দেওয়া নিয়ে তার আপন জা-এর (স্বামীর ভাইয়ের স্ত্রী) সঙ্গে তীব্র বাকবিতণ্ডা হয়।​নিহতের স্বজনদের অভিযোগ, বাকবিতণ্ডার একপর্যায়ে ঘর থেকে দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে তারা ভেতরে গিয়ে জান্নাতুল মাওয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্বজনদের দাবি, ওই সময় কক্ষের ভেতরে তার জা-কে উপস্থিত থাকতে দেখা গেছে।নিহতের বাবা আব্দুল সাত্তার অভিযোগ করে বলেন, “আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দীর্ঘদিন ধরে চলা পারিবারিক বিরোধের জেরে তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।” তিনি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
​পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা—তা নিশ্চিত হওয়া যাবে। ঘটনার তদন্ত চলছে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত