বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগের ৭০ নেতাকর্মী গ্রেফতার

আপডেট:

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৭০ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।গ্রেফতারকৃতদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে জনসংযোগ শাখার সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ। তিনি বলেন, “সোমবার নগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে সিএমপির ১৬ থানার অভিযানে ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।এ অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।এর আগে সোমবার সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত