রোম ডেস্ক: ইতালির রাজধানী রোমের পূর্বাঞ্চলীয় স্কোয়াড্রনে (Quadrante Est) অপরাধ দমনে এক বিশাল যৌথ অভিযান পরিচালনা করেছে স্থানীয় ক্যারাভিনিয়েরি (Carabinieri) পুলিশ। প্রিফেক্টের বিশেষ নির্দেশনায় তোরেপিনিয়াত্তারা, ক্যাসিলিনা এবং ফরেস্টাল গ্রুপের পুলিশ সদস্যরা এই চিরুনি অভিযান চালান। অভিযানে মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন অপরাধে আরও ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযানের মূল চিত্রগুলো হলো বার-এ কিশোর গ্যাংয়ের হামলা’ভিয়া দেল আকোয়া বুল্লিকান্তে’ এলাকায় একটি বাড়ির জানালা থেকে রাস্তার একটি বারের জানালা ও টেবিল লক্ষ্য করে ফল ও সবজি ছুড়ে মারছিল ১৫ থেকে ১৭ বছর বয়সী ৬ ইতালীয় কিশোর। পাবলিক প্লেসে বিপজ্জনক বস্তু নিক্ষেপের অভিযোগে এই শিক্ষার্থী গ্যাংটির বিরুদ্ধে মামলা করা হয়েছে।চলন্ত ট্রামে পকেটমার ও দোকানে চুরি: চলন্ত ট্রামে এক ৭৩ বছর বয়সী বৃদ্ধার পার্স চুরি করার সময় দুই রোমানিয়ান নাগরিককে (৫১ ও ২৫) হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এছাড়া, ক্যাসিলিনো শপিং মল থেকে পোশাক ও প্রসাধনী চুরির দায়ে এক ইতালীয় নারী (৫৪) গ্রেপ্তার হয়েছেন এবং ইলেকট্রিক রেজার চুরির অভিযোগে এক মরোক্কান নাগরিকের বিরুদ্ধে মামলা হয়েছে। ৭ ডোজ হাশিশ ও নগদ ১২০ ইউরোসহ ৩১ বছর বয়সী এক আফগান নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, গৃহবন্দি আইন অমান্য করায় এক তিউনিসিয়ান নাগরিককে কারাগারে স্থানান্তর করা হয়েছে এবং অনুমতি ছাড়া বাইরে বের হওয়ায় এক ইতালীয় নারীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন চেকপোস্টে তল্লাশি চালিয়ে ট্রাফিক আইন অমান্য করায় ৮ জন গাড়ি চালককে মোট ২,৫০০ ইউরোর বেশি জরিমানা করা হয়েছে।জরুরি পুলিশি এই তৎপরতার কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি এবং চুরি হওয়া মালামালও উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে।

