সোমবার, জুলাই ১৩, ২০২৬

ফেনীতে বালু মাফিয়ার হামলায় আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে এমপি রফিকুল আলম গ্রেপ্তার ১

আপডেট:

ফেনী প্রতিনিধি:ফেনীর ছাগলনাইয়ায় অবৈধ বালু সিন্ডিকেটের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত মোহনা টেলিভিশনের সাংবাদিক নিজাম উদ্দিন মজুমদার সজিবকে হাসপাতালে দেখতে গেছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।​গতকাল শুক্রবার তিনি হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক সজিবের খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসার সার্বিক খোঁজ নেন। এ সময় তিনি এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশ দেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের ফেনী নদীর তীরে অবৈধ বালু উত্তোলনের সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক নিজাম উদ্দিন মজুমদার সজিব। পেশাগত দায়িত্ব পালনকালে অবৈধ বালু সিন্ডিকেটের একদল সন্ত্রাসী অতর্কিত তাঁর ওপর হামলা চালায় এবং তাঁকে গুরুতর আহত করে।”গণমাধ্যমের কণ্ঠরোধ করতে সাংবাদিকদের ওপর এমন কাপুরুষোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।”— রফিকুল আলম মজনু, এমপি (ফেনী-১)একজন গ্রেপ্তার, অভিযান অব্যাহত
​এদিকে সাংবাদিক সজিবের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর পুলিশ তৎপরতা চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ইউনুস নামের এক আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ আলম পাটোয়ারী জানান, “ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে ইউনুস নামের একজনকে গ্রেপ্তার করেছে। এই হামলার সাথে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।”সাংবাদিক সমাজ ও স্থানীয় সুশীল সমাজ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত