রোম / ইতালি:ইতালির রাজধানী রোমের ঐতিহাসিক কেন্দ্রস্থলে (Centro Storico) পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারাবিনিয়েরি। মাত্র কয়েক ঘণ্টার এই ঝটিকা অভিযানে ১ জন ওয়ান্টেডসহ মোট ৯ জনকে আইনের আওতায় আনা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া সব মালামাল। পুলিশ জানিয়েছে, আটককৃতরা সবাই গৃহহীন এবং পেশাদার অপরাধী।কোন এলাকায় কারা গ্রেপ্তার হলেন,গ্যালেরিয়া আলবার্তো সোর্দি: স্লোভেনিয়ান পর্যটকের পকেট মারার সময় ৩ জন পেরুভিয়ান নাগরিক (বয়স ৪৩, ২৫ ও ৬১) গ্রেপ্তার।পিয়াজ্জা দেল পোপোলো,লিথুয়ানিয়ার এক নারী পর্যটকের পার্স চুরির সময় ২১ ও ২২ বছর বয়সী দু’জন রোমানিয়ান নাগরিক গ্রেপ্তার।ভায়া সান্ত’আন্দ্রেয়া দেল্লে ফ্রাত্তে: ইসরায়েলি পর্যটকের ব্যাগ চুরির অপরাধে ৩৩ বছর বয়সী এক মরক্কান এবং ২৮ বছর বয়সী এক আলজেরিয়ান নাগরিক গ্রেপ্তার।প্যান্থিয়ন আমেরিকার এক নারী পর্যটকের ব্যাগ ছিনতাইয়ের সময় ৪৮ বছর বয়সী এক কিউবান নাগরিক আটক।পিয়াজ্জা দেল জেসু, চোরাই সোনার চেইন নিজের কাছে রাখার অপরাধে ১৯ বছর বয়সী এক মিশরীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের।উদ্ধারকৃত ব্যাগ, ওয়ালেট ও স্বর্ণালঙ্কার ইতিমধ্যে মূল মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে। ঐতিহাসিক ও পর্যটন এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিতে কারাবিনিয়েরি বাহিনীর এই বিশেষ অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে রোম পুলিশ।

