যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, প্রয়াত নিপীড়ক যৌনও দণ্ডিত অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার উচ্চপর্যায়ের যোগাযোগ ছিল। তবে তিনি এ দাবির পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ বা বিস্তারিত তথ্য উপস্থাপন করেননি।বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।গত বুধবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পডকাস্টার জো রোগানের সঙ্গে দীর্ঘ এক সাক্ষাৎকারে এপস্টেইনের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সম্ভাব্য সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে ভ্যান্স এ মন্তব্য করেন।জবাবে তিনি বলেন, ‘এপস্টেইনের যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার একদম উচ্চপর্যায়, অর্থাৎ সর্বোচ্চ মহলের সঙ্গে স্পষ্ট যোগাযোগ ছিল। একইভাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ মহলের সঙ্গেও তার স্পষ্ট যোগাযোগ ছিল।তবে ওই যোগাযোগের প্রকৃতি বা কী ধরনের সম্পর্ক ছিল, সে বিষয়ে কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেননি ভাইস প্রেসিডেন্ট।সাক্ষাৎকারে ভ্যান্স আরও দাবি করেন, ইসরায়েলে এপস্টেইনের যেসব যোগাযোগ ছিল, সেগুলো মূলত দেশটির বামঘেঁষা রাজনৈতিক ও প্রশাসনিক মহলের সঙ্গে সম্পর্কিত ছিল।তার ভাষায়, ‘এপস্টেইনের ইসরায়েলি যোগাযোগগুলো বামঘেঁষা আদর্শের সঙ্গে সম্পৃক্ত ছিল। বিষয়টি আমার কাছে সবসময়ই আগ্রহের ছিল।’ভ্যান্সের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রে এপস্টেইনকে ঘিরে বিভিন্ন নথি, তার প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক এবং সম্ভাব্য গোয়েন্দা সংযোগ নিয়ে নতুন করে বিতর্ক চলছে।তবে ভ্যান্সের দাবির বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

